কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মুহিব্বুর রহমান মহিব এমপি বলেছেন, “বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিণ জনপদের যে সকল উন্নয়ন যজ্ঞের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। আপনারা সাংবাদিকরা সেই সকল উন্নয়নের সঠিক চিত্র গণমাধ্যমে প্রকাশ করুন। এছাড়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে দেশে স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন ও স্মার্ট ইকোনোমি গড়ে তুলতে একযোগে কাজ করতে সকলের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান। সোমবার সন্ধ্যায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এমপি মহিব প্রধান অতিথি’র বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন,দক্ষিন অঞ্চলের উন্নয়নের জন্য পায়রা সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, শের-ই-বাংলা নৌঘাটি, সাবমেরিন ল্যান্ডিং ষ্টেশন, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেতু, শহীদ নজরুল ইসলাম সেতু, টিয়াখালী সেতু, ফোরলেন সড়ক, সিক্স লেন সড়ক, আন্তর্জাতিক মানের কুয়াকাটা পর্যটন কেন্দ্র সহ একাধিক উন্নয়ন মূলক কাজ করছেন। এতে আগামী নির্বাচনেও নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করে আমরা জাতীয় সংসদের এই আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিব।
কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এইচ.আর মুক্তা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য,পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শহিদুল আলম প্রমুখ। সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এ্যাড. গোফরান পলাশ, এস কে রঞ্জন, অধ্যাপক ইউসুফ আলী, মো.ওমর ফারুক, সালমা কবির ও ইমন আল আহসান প্রমুখ। সভা সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাধারন সম্পাদক রাসেল মোল্লা।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির মাধ্যমে চাকরিতে যোগদানের প্রমাণ পেয়েছে সিআইডি। সম্প্রতি জালিয়াতির বিষয়টি নিশ্চিত করে ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসীর হামলায় নিহত কথিত পীর শামীম রেজা বা শামীম জাহাঙ্গীর (৫৫) এর দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকে ...
বরিশাল অফিস: জেলার উজিরপুর উপজেলায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থ ...
পিরোজপুর অফিস:: দেশের বেকার সমস্যা সমাধানের দাবিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আহ্বান জানিয়ে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের স ...
সব মন্তব্য
No Comments