স্টাফ রিপোর্টার: উৎসবমুখর পরিবেশে এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ, ঢাকা মহানগর শাখার উদ্যোগে ‘বাংলা বর্ষবরণ ১৪৩৩’ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দে কেন্দ্রীয় কার্যালয়ের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঢাকা মহানগর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রেহানা ইউনুস। সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু নারী অধিকার ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন। এসময় সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, বাংলা নববর্ষ বাংলাদেশের একমাত্র সার্বজনীন উৎসব। যা সকল ধর্ম ও বর্ণের মানুষ একাসাথে উদযাপন করে। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা মহানগর মহিলা পরিষদের সভাপতি মাহতাবুন নেসা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য এবং আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে সুফিয়া কামাল ভবন। সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ এবং ‘আমার দেশের মতন কি এমন দেশ কোথাও আছে’ দলীয় সঙ্গীত পরিবেশিত হয়।
স্বরচিত কবিতা আমার কাছে বৈশাখ যেমন আবৃত্তি করেন তাসকিনা ইয়াসমিন। আবৃত্তি করেন রোদেলা, সৈয়দা রত্নাসহ অনেকে।
রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত পরিবেশন করেন আজমিরা কুহু, নাবিলা রহমান ও মাধবী বণিক।
অনুষ্ঠানে একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন সাহরিনা এবং তার দল।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন খিলগাঁও তিলপাপাড়া শাখার সাধারণ সম্পাদক খালেদা ইয়াসমীন কনা এবং ঢাকা মহানগর শাখার সদস্য লতিফা সরকার। অনুষ্ঠানে পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নতুন বছরে সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ দেশের স্বাধীনতা সংগ্রামে ১৯৭১ সালের ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিরোধ যুদ্ধের অন্যতম সৈনিক অধ্যাপক লৎফর রহমান স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় অধ্যাপক লৎফর রহমান ...
জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান Holy Cross School and College Rajshahi-এ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চার দিনব্যাপী ৫ম আন্তঃস্কুল বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক ও বি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: লোকজ সংস্কৃতি ও বর্ণিল আয়োজনে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) নববর্ষ
উপলক্ষ্যে একটি শোভাযাত্রা ক্ ...
সিলেট অফিস: চির নতুনের দিল ডাক, পহেলা বৈশাখ...’ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জের প্রথিতযশা নাট্য সংগঠন ‘খোয়াই থিয়েটার’ ‘নববর্ষ ১৪৩৩’ বরণ অনুষ্ঠানের আয়োজন করে ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪ টায় শহরের টাউন হ ...
সব মন্তব্য
No Comments