স্টাফ রিপোর্টার: আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অমর একুশে বই মেলা-২০২৬ উদ্বোধন করেছেন। তিনি বিকেল ৩টা ১২ মিনিটে মেলার উদ্বোধন ঘোষণা করেন এবং পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এ বছর মেলার প্রতিপাদ্য রাখা হয়েছে “বহুমাত্রিক বাংলাদেশ”। বাংলা একাডেমী প্রাঙ্গণ এবং সুহরাওয়ার্দী উদ্যান জুড়ে আয়োজিত এই মেলায় ৫৪৯টি প্রকাশনী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে ৮১টি স্টল বাংলা একাডেমী প্রাঙ্গণে এবং ৪৬৮টি স্টল সুহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে। মোট ১,০১৮টি ইউনিট মেলায় রয়েছে।
উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান করেন। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কবিতা, উপন্যাস, গবেষণা, অনুবাদ, শিশু সাহিত্যসহ বিভিন্ন বিভাগের প্রতিভাবান লেখকদেরকে সাহিত্য পুরস্কার দেয়া হয়।
মেলা প্রতিদিন সাধারণ দিনগুলিতে ২টা থেকে ৯টা পর্যন্ত খোলা থাকবে এবং ৮:৩০ টায় প্রবেশ শেষ হবে। ছুটির দিনগুলিতে মেলা ১১টা থেকে ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা ১৫ মার্চ পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মেলার আন্তর্জাতিকভাবে সম্প্রসারণ, বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধিতে উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি এই বই মেলাকে ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার গুরুত্বও উল্লেখ করেন।
এটি ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত মাসে অনুষ্ঠিত দেশের সবচেয়ে বড় ক্রীড়া-সাংস্কৃতিক ও সাহিত্য উৎসব হিসেবে পরিচিতি পান এবং প্রতিবছর বহু পাঠক-প্রকাশক এতে অংশ নেন।
স্টাফ রিপোর্টার: বাংলা সাহিত্য, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের অনন্য নির্মাতা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ, ১৯ জুলাই। ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে ক্যানসারের চিক ...
সিলেট অফিস: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বাংলা সাহিত্যের পরতে পরতে রয়েছে বর্ষার সৌন্দর্য। কেবল বর্ষা নয়; প্রতিটি ঋতু ভিন্ন ভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদারকে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান করা হচ্ছে। আগামী ১১ জ ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঘোষণা ২৫ মে ২০ ...
সব মন্তব্য
No Comments