প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় শহরের সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে ফুলসহ বিনামূল্যের নতুন বই তুলে দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বই উৎসবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার, সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, সাতক্ষীরা পৌর আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি প্রমুখ।
সাতক্ষীরা জেলায় প্রাথমিকে ২ লক্ষ ৮৮৩ ছাত্র/ছাত্রীদের মাঝে ১০ লক্ষ ৩৩ হাজার ৫৫৮টি বই তুলে দেওয়ার পরিকল্পনা থেকে এই বই উৎসবের আয়োজন করা হয়। উক্ত বই উৎসবে ৫৫০ জন শিক্ষাথীর মাঝে নতুন বইসহ ফুলের স্টিক তুলে দেয়া হয়।
নতুন বই পেয়ে নতুন বইয়ের মৌ-মৌ-গন্ধে মেতে ওঠে সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে, শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা তথ্য অফিসার মো. জাহরুল ইসলাম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি প্রমুখ।
এরপর বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ্য পুস্তক উৎসব দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষীথীদের মাঝে বই বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য।
এসময় বই উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিÿা অফিসার অজিত কুমার সরকার, সাতÿীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিÿক সমরেশ কুমার দাশ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেএম ফাত্তাহ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, মো. সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. আবুল হাসান, মো. ইয়াহিয়া ইকবাল, আব্দুর রউফ, গাজী মোমিন উদ্দীন, জুবায়ের আলম, আব্দুর রউফ প্রমুখ।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক স্তরে ৭২০ জন শিক্ষার্থী ও মাধ্যমিক স্তরের ১৫০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যের বই তুলে দেয়া হয়। জেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, সাতক্ষীরা জেলায় মাধ্যমিক স্তরে ২ লক্ষ ৮০ হাজার বই বিতরণ করার পরিকল্পনা রয়েছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বই উৎসবের অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কাবিজুল ইসলাম।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments