মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী মহানগরীতে খুলিপাড়ায় দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় খুলিপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেড় হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ২৭নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান মনি এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, রাজশাহীতে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। চলতি মাসে আরো দুটি শৈত্য প্রবাহ হতে পারে। মানুষের শীতের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। মানুষের প্রয়োজনে আমরা তাদের পাশে ছিলাম,আছি এবং আগামীতেও থাকবো।
এর আগে রাসিক মেয়রের হাতে ফুলেল তোড়া তুলে দেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ আরিফ শেখ।
অনুষ্ঠানের আয়োজক (রাসিক ২৭ নং ওয়ার্ড) কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মরিুজ্জামান মনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,রাসিক ২৭ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হলে, অত্র ওয়ার্ডের ড্রেনের ভাংগা স্লাব নির্মাণ করা হবে, ওয়ার্ডবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ওয়ার্ডের ঝুকিপূর্ণ স্থানগুলিতে সিসি ক্যামেরা লাগানো হবে।
বেকারদের বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা,ওয়ার্ড থেকে মাদক নিমূল ও মাদকাশক্তদের চিকিৎসার ব্যবস্থা,গরিব অসহায় পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার বিষয়ে সহযোগীতা প্রধান করবেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহাদৎ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক পিন্টু, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নওশাদ, শ্রমিক নেতা মোঃ আরিফ শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments