জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহোযোগিতায় সাতক্ষীরা জেলায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়নকারী সংস্থা এবং উন্নয়ন পরিষদ (উপ) বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম এর কাজ করে আসছে। উন্নয়ন পরিষদ (উপ) কতৃক
কলারোয়া উপজেলায় মোট ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের কার্যক্রম সুনামের সহিত অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে। এর মধ্যে ছলিমপুর উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করা হয়। বিতরণ কালে উন্নয়ন পরিষদ (উপ’র) প্রশাসনিক কর্মকর্তা আশরাফ হোসেন, মনিটরিং অফিসার নাজমুল হাসান, উক্ত বিদ্যালয়ের শিক্ষক মোছাঃ হাসিনা পারভীন, প্রোগ্রাম সুপারভাইজার আরিফুল ইসলাম এবং আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম এর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম (রবি) উপস্থিত ছিলেন। তিনি এসময় বলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য উক্ত প্রোগ্রামটি বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগান নিয়ে গ্রামের অসহায়, গরিব এবং ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে প্রকৃত শিক্ষা দিয়ে মূল স্রোতে ফিরিয়ে দেওয়ায় মূল লক্ষ্য হিসাবে কাজ করে যাচ্ছেন সংস্থাটি।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments