রাজশাহী থেকে রাকিন আবসার অর্নব: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর ২য় পর্ব আগামী ৫ জুন থেকে ১৯ জুন ২০২১ পক্ষকালব্যাপী রাজশাহীতে পালন করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার(৩ জুন) সকাল ১১ টায় রাজশাহী সিটি কর্পোরেশেনের আয়োজনে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। রাসিকের এবারের মূল পরিকল্পনা অনুযায়ী একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ গ্রহন থেকে বাদ না পরে সেই দিকে বিশেষ ভাবে নজর রাখা হবে। সেই লক্ষে কেন্দ্রে ক্যাম্পেইনের শেষে বাড়িতে বাড়িতে গিয়েও টিকা প্রদান করবে রাসিকের স্বেচ্ছাসেবকগণ। পথ শিশুদের জন্যেও রয়েছে বিশেষ পরিকল্পনা।
ক্যাম্পোইনে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ১২০ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৫৫ হাজার ৯৫৬ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। নগরীর ৩৮৪ টি কেন্দ্রে ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা জানিয়েছে রাসিক। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে।
সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিকল্পনা উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ কর্মকর্তা ড. আনজুমান আরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন রাসিকের শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ভেটেরিনারি সার্জন ড. ফরাদ হোসেন, মেডিকেল অফিসার উম্মুল খায়ের ফাতিমা, মেডিকেল অফিসার তারিকুল ইসলাম, ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক প্রমুখ।
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগ ...
স্টাফ রিপোর্টার: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রবিবার ২৩ আগস্ট বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।রাষ্ট্রপতির কা ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে য ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সাংবাদিক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে। বর্তমান সরকার মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস ...
সব মন্তব্য
No Comments