সিলেট অফিস: হবিগঞ্জ চারুকলা একাডেমি-এর আয়োজনে ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “শিল্পবৃত্তি–২০২৫” প্রদান ও বার্ষিক পরীক্ষা সমাপনী সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি সুবাস আচার্য্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজ-এর উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ-এর সহকারী অধ্যাপক ডা. মৌসুমী ভদ্র, বিশিষ্ট ব্যবসায়ী সুকেশ দেবনাথ, হবিগঞ্জ চারুকলা একাডেমির প্রধান উপদেষ্টা ও শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক অলক দত্ত বাবু, মাতৃছায়া কেজি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক বন্ধু মঙ্গল রায়, শব্দকথা প্রকাশনের প্রকাশক ও সম্পাদক মনসুর আহমেদ এবং এনআরবি ব্যাংক লিমিটেড, হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক শুভজিৎ দেব। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ তরুণ চিত্রশিল্পী আশীষ আচার্য্য।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী মোস্তাকিম আয়ান এবং গীতাপাঠ করেন অর্চিতা আচার্য্য।
এ বছর নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৬ জন কৃতি শিক্ষার্থীকে “শিল্পবৃত্তি–২০২৫” প্রদান করা হয়। পাশাপাশি বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সমাপনী সনদপত্র তুলে দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ-এ ভর্তির সুযোগ লাভ করায় একাডেমির কৃতী শিক্ষার্থী বৈশাখী দেবনাথ কৃপাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এ ছাড়া একাডেমির নিবেদিতপ্রাণ প্রশিক্ষকবৃন্দ বিউটি রানী ভৌমিক, মিথিলা দাস, ইসরাত জাহান ঝুমুর, মনীষা দাস, মিথিলা গোপ ও পলি রানী গোপকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সভাপতি ও প্রধান অতিথি তাঁদের বক্তব্যে বলেন, চারুকলা শিক্ষার মাধ্যমে শিশুদের সৃজনশীলতা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
রাজশাহী অফিস: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়নে অন্যতম প্রধান মাপকাঠি হলো জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা। আর সেই জ্ঞান প্রবাহের সবচেয়ে শক্তিশালী মাধ্যম এখন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বাংলা সাহিত্যের অমর স্রষ্টা, পল্লীজীবনের অনন্য কথক কবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ গ্রন্থের বর্ণাঢ্য প্রকাশন ...
ডেস্ক রিপোর্ট: আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে - রে তুই আল্লাহ ... মাঝি বাইয়া যাও রে ... আমার কাঙ্খের কলসি ... প্রাণ সখিরে বাবলা বনের ধারে ধারে ... আমার বাড়ি যাইও বন্ধু ... অসংখ্য কবিতা ...
সিলেট অফিস: থিয়েটার একটি প্রাচীন শিল্প তবে এটা আধুনিক জীবনের সকল সমস্য-সংকটকে ধারণ করতে সক্ষম। থিয়েটারের ভাষা আন্তর্জাতিক। এটা জাতি-ধর্ম , মানচিত্র ও সময়-নিরপেক্ষভাবে দর্শকের হৃদয়কে ছুঁয়ে যেতে পার ...
সব মন্তব্য
No Comments