ঐতিহ্য বুক কার্নিভাল সফলভাবে সম্পন্ন

প্রকাশ : 01 Dec 2025
ঐতিহ্য বুক কার্নিভাল সফলভাবে সম্পন্ন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’র রজতজয়ন্তীতে আয়োজিত ১৮ দিনব্যাপী ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৫’ আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।


বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজন জুড়ে প্রতিদিনই পাঠকসমাগম, নতুন বই প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কুইজ ও রিভিউ প্রতিযোগিতাসহ নানা কার্যক্রমে মুখর ছিল পুরো মেলা প্রাঙ্গণ।


কার্নিভাল সফল করার জন্য সংবাদকর্মী, বিক্রয়কর্মী, লেখক এবং পাঠকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ‘ঐতিহ্য’। সংবাদমাধ্যমের ধারাবাহিক কাভারেজ, বিক্রয় টিমের নিরলস পরিশ্রম, লেখকদের উৎসাহ ও উপস্থিতি, আর পাঠকদের উচ্ছ্বাস—সব মিলেই কার্নিভালটি পরিণত হয়েছে এক প্রাণময় উৎসবে।


কার্নিভালটি শুধু বই বিক্রির আয়োজন নয়, বরং পাঠক-লেখক-প্রকাশকের মিলনমেলায় পরিণত হয়। যাদের সহযোগিতা ও ভালোবাসায় আমরা ১৮টি দিন উৎসবমুখর করতে পেরেছি—তাদের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।


শেষ দিনে দর্শক ও পাঠকদের ভিড় ছিল চোখে পড়ার মতো, আর বিভিন্ন সেগমেন্টের অনুষ্ঠান আয়োজনকে দিয়েছে বিশেষ মাত্রা।


ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৫ সফলভাবে শেষ হলেও পাঠকদের জন্য ঐতিহ্যের নতুন বই, কর্মসূচি ও কার্যক্রম সারা বছরই চলমান থাকবে। ঐতিহ্যের ভেরিফাইড ফেসবুক পেইজ ও ঐতিহ্যের ওয়েবসাইট থেকে সারাবছর বিশেষ ছাড়ে সংগ্রহ করা যাবে বই।

সম্পর্কিত খবর

;