সিলেট অফিস: চির নতুনের দিল ডাক, পহেলা বৈশাখ...’ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জের প্রথিতযশা নাট্য সংগঠন ‘খোয়াই থিয়েটার’ ‘নববর্ষ ১৪৩৩’ বরণ অনুষ্ঠানের আয়োজন করে ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪ টায় শহরের টাউন হল রোডস্থ খোয়াই থিয়েটার এর স্টুডিও থিয়েটার হলে। এতে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না ও মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রফিক উল্ল্যাহ সেলিম।
খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকান্ত গোপ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহসভাপতি নাট্যকার সিদ্দিকী হারুন, হ্যাপি ভৌমিক, ওসমান গণি রুমি, সুতাং থিয়েটারের সৈয়দ রাসেল, আমিরুল ইসলাম চৌধুরী তুহিন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, অসাম্প্রদায়িক চেতনার প্রতীক পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। যা পুরোনোকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলার সাহস যোগায়। ‘খোয়াই থিয়েটার’ বিগত সাড়ে ৪ দশক ধরে হবিগঞ্জ তথা জাতীয় পর্যায়ে নাট্যচর্চা ও সংস্কৃতি বিকাশে যে ভূমিকা রাখছে তা আমাদের জন্য প্রেরণাদায়ক।
উল্লেখ্য পহেলা বৈশাখ (মঙ্গলবার) খোয়াই থিয়েটার এর পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী আড্ডা ও সুকান্ত গোপ এর রচনা ও নির্দেশনায় 'ভাবতরঙ্গে দীনহীন' নাটক মঞ্চস্থ হয়।#
স্টাফ রিপোর্টার: বিকশিত হওয়ার জন্য শিশুদের প্রয়োজন তাদের নানামুখী প্রতিভা প্রকাশের সুযোগ। রঙ-তুলি হাতে সাদাকাগজের ক্যানভাসে তাদের সৃজনশীলতা প্রকাশের মাধ্যমে বিশ্ব চিত্রকলা দিবস পালন করেছ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ এক যুগের নিস্তব্ধতা ভেঙে ফরিদপুরের সালথা উপজেলায় আবারও জেগে উঠেছে গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য অনুষঙ্গ—ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। সময়ের স্রোতে হারিয়ে যেতে বসা এই প্রাচীন বিনো ...
স্টাফ রিপোর্টার: শিশুদের মেধা বিকাশের ছবি আঁকা ও রচনা লিখন প্রতিযোগিতার মতো সহশিক্ষা কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। আজ বুধবার রাজধানীর জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যাল ...
রাজশাহী অফিস: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়নে অন্যতম প্রধান মাপকাঠি হলো জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা। আর সেই জ্ঞান প্রবাহের সবচেয়ে শক্তিশালী মাধ্যম এখন ...
সব মন্তব্য
No Comments