স্টাফ রিপোর্টার: রাজধানীর ওয়ারী থানাধীন নূর মসজিদের সামনে ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারওয়ার হোসেন আলো ও সদ্য অব্যাহতি পাওয়া ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের নেতা এফ এম শরিফুল ইসলাম শরিফের কর্মী সমর্থকদের মধ্যে সংঘষের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে রাজধানীর ওয়ারীতে দুজনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ অব্যাহতি পাওয়ার এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারওয়ার হোসেন আলোর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। তবে এ বিষয়ে যোগাযোগ করেও কাউন্সিল সারোয়ার আলোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বুধবার (৪ জানুয়ারি) রাতে সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে অব্যাহতি দিয়ে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। শরিফ বলেন, ওয়ারী নুর জামে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় সারোয়ার হোসেন আলোর সমর্থকেরা আমার নামে বাজে মন্তব্য করে মিছিল বের করেন। এ সময় স্থানীয় মুসল্লিরা সারোয়ার হোসেন আলোর সমর্থকদের বাইরে গিয়ে মিছিল করতে বললে তারা হট্টগোল শুরু করে এবং একপর্যায়ে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আলোর সমর্থকরা ঘটনাস্থ থেকে চলে যায়।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments