ডেস্ক রিপোর্ট: সারাদেশে জেলা-উপজেলায় ডিসি ও ইউএনও কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে আজ বাজেটে কৃষিখাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিতে মানববন্ধন, ঘেরাও, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিমাই গাঙ্গুলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সহ-সাধারণ সম্পাদক সুকান্ত শফি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য শরীফুজ্জামান শরিফ ও মোবারক হোসেন ঝণ্টু। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবিদ হোসেন।
নেতৃবৃন্দ বলেন, যাদের শ্রম এবং ঘামের উপর এবং করোনার মধ্যেও দেশের খাদ্যভান্ডার সমৃদ্ধ ছিল, সেই জাতীয় বীর কৃষকদের অবদানের কোনো প্রকৃত স্বীকৃতি এই বাজেটে নেই। দেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের খাত কৃষি, সরকারের আর্থিক নীতিতে ব্যক্তিখাতকে প্রাধান্যের কথা বলা হলেও দেশের বৃহত্তম ব্যক্তিখাত-কৃষিখাত বাজেটে তার কোনো প্রতিফলন নেই।
ডেস্ক রিপোর্ট: ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১২০ ঘণ্টা অর্থাৎ পরবর্তী ৫ দিন দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসাথে রা ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “মহিমান্বিত ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে আমি ...
স্টাফ রিপোর্টার: আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্যময় দিন। ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে আরবের পবিত্র মক্কা নগরীর সম্ ...
সব মন্তব্য
No Comments