ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি
স্টাফ রিপোর্টার: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। রোববার (২২ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন তারা। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা লাঠিসোঁটা হাতে দলবদ্ধ হয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তারা গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে কয়েক মিনিট যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে পাশ দিয়ে মিছিল নিয়ে আনসার রোডের দিকে এগিয়ে যান। এ সময় একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন বলে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে শ্রমিকদের চলমান আন্দোলনের কারণে গাজীপুরের বিভিন্ন এলাকার ৫০টি কারখানা এখনো বন্ধ রয়েছে। এসব কারখানা মাওনা, বাংলাবাজার, নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, রোববারও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, জেলার অন্যান্য এলাকায় বর্তমানে কোনো সমস্যা নেই। কারখানাগুলো ধীরে ধীরে চালু হচ্ছে। যেসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলোও দ্রুত চালু হবে বলে আশা করা হচ্ছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত আরেকটি ককটেল। পরে ...
মো: রায়হান ঊদ্দিন,বেনাপোল প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।র ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মো. খালেদ হোসেন স্বপনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীর বিরুদ ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি। চিঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থন ...
সব মন্তব্য
No Comments