মো: রায়হান ঊদ্দিন,বেনাপোল প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।
রবিবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বেনাপোল স্থলবন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক শহিদ আলীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে ‘আপা আপা করিস না, শেখের বেটি আর আসবে না, স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না - সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সেখোনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে বক্তব্য রাখেন- বন্দর হ্যান্ডলিং শ্রমিক নেতা তবিবুর রহমান, মাকসুদুর রহমান রিন্টু ও লিটন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসার ঘোষণা দিয়েছেন। বেনাপোল দিয়ে আসার চেষ্টা করলে তাঁকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। রাজধানী ঢাকা, গোপালগঞ্জ ও পাবনাসহ বিভিন্ন জেলায় পরাজিত শক্তি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং গার্মেন্টস শ্রমিকদের উসকে দিচ্ছে। কঠোর হস্তে তাদের দমন করা হবে।
তারা আরও বলেন, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে বন্দর শ্রমিকেরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। সমাবেশে অংশ নেন বন্দরের হাজার হাজার শ্রমিক।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত আরেকটি ককটেল। পরে ...
স্টাফ রিপোর্টার: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। রোববার (২২ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন তা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মো. খালেদ হোসেন স্বপনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীর বিরুদ ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি। চিঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থন ...
সব মন্তব্য
No Comments