স্টাফ রিপোর্টার: ২১ নভেম্বর সকাল ৮টা থেকে ২২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে সন্দেহজনক ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে নিশ্চিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট মৃত্যু দাঁড়িয়েছে ৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,১৬২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৭৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৫৬,৫৮৬ জনে। একই সময়ে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬,১৩৬ জন।
এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা ২,২৯,৫৩০ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২,২০,৭০৫ জন রোগী।
মৃত্যুর হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ১,২৪৭ জন। একই সময়ে নিশ্চিত হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান, জ্বর ও র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত রোগীকে আলাদা রাখা জরুরি।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,৩৪৩ জনে। স ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মারা গেছেন ৫ জন, আর নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।স্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সন্দেহজনক হামে ৭ জনের মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
ডেস্ক রিপোর্ট: সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৪ জন।বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ ...
সব মন্তব্য
No Comments