মিস করবেন সান্তোসের তিন ম্যাচ
স্টাফ রিপোর্টার: ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে তর্কবিতর্ক নতুন কিছু নয়। উত্তেজনার মুহূর্তে মুখের ওপর হাত রেখে কথা বলতেও দেখা যায় ফুটবলারদের। কিন্তু সেই অভ্যাসই এবার বিপদ ডেকে আনল নেইমারের জন্য। প্রতিপক্ষ দলের এক ফুটবলারের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলায় শাস্তি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ভিনি জুনিয়র প্রটোকল ভাঙার দায়ে নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালতের (এসটিজেডি) শৃঙ্খলা কমিটি। বুধবার শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নেইমারের ক্লাব সান্তোস চাইলে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে।
ঘটনাটি ঘটে গত শনিবার ব্রাজিলিয়ান সিরি আ-র ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার মধ্যকার ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে। ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার আগে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়ান ৩৪ বছর বয়সী নেইমার। সেই মুহূর্তে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলায় ভিনি জুনিয়র আইন বা প্রটোকল ভঙ্গের অভিযোগে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী, লাল কার্ড দেখার পরও ক্ষান্ত হননি নেইমার। প্রতিপক্ষ ফুটবলার নেস্তরের মুখোমুখি হতে তিনি বাহিয়ার বেঞ্চের দিকে তেড়ে যান, যা মাঠে অতিরিক্ত উত্তেজনার সৃষ্টি করে। পরে সতীর্থদের তাকে আটকে রাখতে হয়। শৃঙ্খলা কমিটি জানায়, ফিফার শৃঙ্খলাবিধির ভিনি জুনিয়র প্রটোকলের ৭ নম্বর বিধান লঙ্ঘন করেছেন তিনি।
মূলত মাঠে বর্ণবাদী মন্তব্য বা আপত্তিকর কথাবার্তা মুখ ঢেকে আড়াল করার প্রবণতা রোধ করতেই এই কড়া নিয়ম রাখা হয়েছে। বর্ণবাদবিরোধী লড়াইয়ে ভিনিসিয়ুস জুনিয়রের নামে এই প্রটোকল পরিচিত। এই নিয়ম অনুযায়ী মাঠে প্রতিপক্ষের সঙ্গে সংঘাতের সময় খেলোয়াড়দের মুখ ঢেকে রাখা নিষিদ্ধ।
এই শাস্তির কারণে নেইমারকে মোট তিনটি ম্যাচে পাবে না সান্তোস। তিনটি হলুদ কার্ড দেখায় এমনিতেই পালমেইরাসের বিপক্ষে এক ম্যাচে নিষিদ্ধ ছিলেন তিনি। তার সঙ্গে ভিনি জুনিয়র প্রটোকল ভাঙার দুই ম্যাচের নিষেধাজ্ঞা যুক্ত হয়েছে। ফলে নভেম্বরের শেষ ভাগের আগে মাঠে ফেরা হবে না সাবেক এই ব্রাজিল অধিনায়কের।
তবে সান্তোসের জন্য আশার খবর হলো, কোচ কুকা আশা করছেন লিগের একদম শেষ তিন রাউন্ডে দলের গুরুত্বপূর্ণ এই তারকাকে আবার মাঠে পাওয়া যাবে। এ নিয়ে গত তিন মাসে দ্বিতীয়বার শাস্তির আলোচনায় এলেন নেইমার। গত আগস্টে গোলরক্ষকদের সময়ক্ষেপণ ঠেকাতে পরীক্ষামূলকভাবে চালু করা নতুন নিয়মের আওতায় ব্রাজিলের শীর্ষ লিগে প্রথম খেলোয়াড় হিসেবে সাময়িকভাবে মাঠের বাইরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় শহীদ সাগর স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ৩ নম্বর ওয়ার্ড ফুটবল দলকে টাইব্রেকারে পরাজিত করে চ্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকার ক্রিকেট পাড়ায় এখন একটাই নাম ঘুরছে — সাইফুল ইসলাম। একজন কোচ। পুলিশ ক্রিকেট দলের কোচ। সাধারণ বীমা স্পোর্টিং ক্লাবের কোচ। আর নিজের একাডেমির মালিক। গত কয়েক মাস ধরে তার বিরু ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে ফুটবল একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে ঢাকায় এসেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন সদস্যের প্রতিনিধি দল। ভারত সফর শেষে ঢাকায় এসে শনিবার বৃষ্টিবিঘ্নিত দুপুর ...
ডেস্ক রিপোর্ট: কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। শুক্রবার, ২০ নভেম্বর বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র হ ...
সব মন্তব্য
No Comments