ডেস্ক রিপোর্ট: ২০১৪ হতে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন কালে অসৎ উদ্দেশ্যে একে অন্যের সহায়তায় জাল জালিয়াতি ও প্রতারণার আশ্রয়ে ক্ষমতার অপব্যবহার পূর্বক ৬ টি জাল ওয়ার্ক অর্ডারের বিপরীতে ১৬৬েকাটি ১৮ লাখ টাকা এবং ৭ টি অবৈধ ব্যাংক গ্যারান্টির প্রদানের মাধ্যমে ছিয়াত্তর কোটি আঠারাে লক্ষ টাকা ঋণ প্রদান করে আত্মসাত করে দন্ডবিধি'র ৪৬৭/৪৬৮/৪৭১/০৯/১০৯ ও দুর্নীতি প্রতিরােধ আইন ১৯৪৭ সালের ৫(২) ধারায় শাস্তিযােগ্য অপরাধ করেছেন বিধায় এবি ব্যাংকের ১৬ কর্মকর্তাসহ মোট ১৭জনের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে।
মামলার অভিযুক্ত আসামী্গণ হলেন এরশাদ ব্রাদার্স কর্পোরেশনের প্রােপাইটর মােঃ এরশাদ আলী,এবি ব্যাংকের সাবেক ইভিপি ও শাখা ম্যানেজার এ. বি. এম আব্দুস সাত্তার , সাবেক- এভিপি ও রিলেশনশিপ ম্যানিজার মােঃ আব্দুর রহিম , এসভিপি ও সাবেক রিলেশনশিপ ম্যানেজার, মােঃ আনিসুর রহমান, মােঃ শহিদুল ইসলাম,এভিপি, মােঃ রুহুল আমিন, ইভিপি এবং হেড অব সিআরএম ওয়াসিকা আফরােজী, এবি ব্যাংকের সাবেক ভিপি মুফতি মুস্তাফিজুর রহমান এবং সাবেক হেড অব সিআরএম সালমা আক্তার , এভিপি ওসিআরএম সদস্য মােহাম্মদ এমারত হােসেন ফকির, সাবেক প্রিন্সিপাল অফিসার মােঃ তৌহিদুল ইসলাম, এস.ভি.পি ও সিআরএম এর সদস্যশামীম-এ-মােরশেদ , ভিপি ও সিআরএম র সদস্য খন্দকার রাশেদ আনােয়ার, এভিপি ও সিআর এম র সদস্য সিরাজুল ইসলাম, এক্স-ভিপি ও ক্রেডিট কমিটির সদস্য মােহাম্মদ মাহফুজ-উল-ইসলাম , সাবেক ডিএমডি ও এমডিমসিউর রহমান চৌধুরী, সাবেক-এমডি শামীম আহমেদ চৌধুরী।
স্টাফ রিপোর্টার: ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ১১টা ৬ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্র ...
স্টাফ রিপাের্টার: রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকায় সূর্যের আলো দেখা গেছে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ স্পষ্ট হয়েছে। দিনের বাকি সময়ে আকাশ মূলত আংশিক মেঘলা ...
বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। নতুন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে শনিবার (২১ নভেম্বর) বিকেলে হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা প ...
সব মন্তব্য
No Comments