উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে গুঠিয়ায় মহিলা শিক্ষিকার জমি দখলের পায়তারা চালাচ্ছে প্রতিপক্ষ প্রভাবশালী সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরদ্রোন গ্রামের মোঃ কামরুজ্জামান হাওলাদারের স্ত্রী স্কুল শিক্ষাকা মোসাঃ শেফালী খানম(৩৬) এর দলিলকৃত ভোগদখলীয় জমি প্রতিপক্ষ বৈরকাঠী গ্রামের শাহজাহান খানের ছেলে ফয়সাল খান(৪০), তেরোদ্রন গ্রামের মৃত কাছেম হাওলাদারের ছেলে জমির দালাল হিসেবে পরিচিত ইকবাল হাওলাদার(৫০), গুঠিয়া গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে মিজানুর রহমান হাওলাদার(৩০), তেরোদ্রন গ্রামের সেলিম হাওলাদারের ছেলে গ্রাম পুলিশ আমির হাওলাদার(৪০), গুঠিয়া গ্রামের মৃত মোজাহার আলি হাওলদারের ছেলে মেহেদী হাসান হাওলাদার গংরা মিলে ৩১ মে বেলা ১২ টায় দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে জোরপূর্বক দখল করার চেষ্টা চালায়। এ সময় শিক্ষিকা শেফালী খানম প্রতিবাদ করলে তার উপর অতর্কিত ভাবে হামলা চালায় এবং বিভিন্ন ভয়ভীতি ও জমি থেকে উৎখাত করার হুমকী দেয়। জানা যায় জে.এল ১০৭ নং গুঠিয়া মৌজায় এস,এ ৭০০/৭০১নং খতিয়ান, দাগ নং-৫৪৬/৫৭৭ মোট ৮ শতাংশ জমি মেহেদী হাসান গংদের কাছ থেকে ক্রয় করে ভোগদখল করে আসছে। যাহার দলিল নং-৫২৪৬, তারিখ-২৬/১২/২০১৭ইং। শিক্ষিকার দলিলকৃত উক্ত জমি দখলের মিশনে নেমেছে প্রভাবশালীরা। হুমকীর মুখে আতঙ্কে ভুক্তভোগী পরিবার। অপরদিকে গুঠিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে মিজান হাওলাদার ৪/৯/২০১৯ সালে উজিরপুর এসআর অফিসে একই দাগ খতিয়ান হইতে পিছনের অংশের ৮ শতাংশ জমি ক্রয় করে মহিলার শিক্ষিকার ক্রয়কৃত ভোগদখলীয় ওই ৮ শতাংশ জমি দখলের পায়তারা চালায়। এ ব্যাপারে শেফালী বেগম বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মহিলা শিক্ষিকা শেফালী খানম জানান আমাকে মারধর করে কতিপয় ভূমিদস্যু সন্ত্রাসীরা আমার দলিলকৃত ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করতে চায়। এমনকি ওই জমি নিয়ে ইউনিয়ন পরিষদে শালিস বৈঠকে আমার পক্ষে রায় হওয়ার পরেও ওই ভ‚মিদস্যুরা তা আমান্য করে আমার জমির সীমানা প্রাচির ভেঙ্গে ফেলে ক্ষমতার দাপটে জোরপূর্বক দখল করতে চায়। ও এছাড়াও আমাকে এলাকাছাড়া করবে এবং পরবর্তীতিতে আমার জমি জোরপূর্বক দখল করে নেবে বলে হুমকী দেয়। তিনি আরো জানান প্রতিপক্ষরা এলাকায় ভ‚মিদস্যু নামে পরিচিত। অন্যের জমি ক্ষমতার দাপটে জোরপূর্বক দখল করা তাদের নেশা ও পেশা। এলাকায় তাদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে অসহায় স্কুল শিক্ষিকা ওই প্রভাবশালী ভ‚মিদস্যুদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
সব মন্তব্য
No Comments