নারায়ণগঞ্জ প্রতিনিধি : শহরে প্লেটধারী রিক্সার চলাচল নির্বিঘ্নে করা এবং প্লেট বিহীন ও মোটর চালিত রিক্সা চলাচলে কার্যকর নিষেধাজ্ঞার দাবীতে অনুষ্ঠিত বর্ধিত সভাতে আবুল কাশেম মহাজন বলেছেন, হাজীগঞ্জস্থ গুদারা ঘাটের ফেরী পার হয়ে আসা বন্দরের বিভিন্ন ইউনিয়নের মোটর চালিত ও প্লেট বিহীন রিক্সাসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের একাধিক ইউনিয়নের অনুমোদনহীন রিক্সা প্রবেশের কারণে একদিকে শহরজুড়ে সৃষ্টি হচ্ছে ব্যাপক যানজট অপরদিকে নাসিক প্লেটধারী রিক্সাসমূহের শহরে প্রবেশ ও চলাচলে পরতে হচ্ছে নানান প্রতিবন্ধকতার। এ অবস্থা চলতে থাকলে রিক্সা মালিকগণ নাসিক প্লেট নবায়ন করতে উৎসাহ হারাবেন। ফলে লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে নাসিক।
তিনি বলেছেন নাসিক আজ কুম্ভকর্ণে পরিণত হয়েছে। শত অনুরোধেও ওনাদের ঘুম ভাঙ্গানো যাচ্ছেনা। ইতোপূর্বে দফায় দফায় স্মারকলিপি প্রদান করেও এই সমস্যার কোন স্থায়ী সমাধান হয়নি। তবে নাসিকের কতিপয় অসাধু কর্মকর্তার পকেটে অর্থের টান পরলে শহরের বিভিন্ন যায়গায় তাদের নিজস্ব লোক বসিয়ে প্লেট বিহীন ও মোটর চালিত রিক্সা আটকের লোক দেখানো নাটক মঞ্চস্থ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ঐ সকল অবৈধ রিক্সাকে পুনরায় শহরে চলাচলেরও অনুমোদন দিয়েছেন বলেও অভিযোগ আছে, ফলে এযাবৎকালে কাজের কাজ কিছুই হয়নি; বন্ধ হয়নি প্লেট বিহীন ও মোটর চালিত অবৈধ রিক্সার অবাধ চলাচল।
নারায়ণগঞ্জ জেলা রিক্সা মালিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত বর্ধিত সভাতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম মহাজন এসব কথা বলেন।
আজ বুধবার সকালে মোহাম্মদ সুমন মিয়ার পরিচালনায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বর্ধিত সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা রিক্সা মালিক সমিতির অন্যতমনেতা আব্দুর রশিদ মহাজন, আব্দুল হামিদ মহাজন, ইউনুছ আলী, আলী হোসেন মহাজন, ইলিয়াছ মহাজন, ফিরোজ মহাজন, মোহাম্মদ কবির হোসেন ও নাননু মিয়া প্রমূখ।
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
সব মন্তব্য
No Comments