স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ ৯ মে ২০২৫, শুক্রবার, সন্ধ্যা ৬:৩০ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ’ শীর্ষক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এতে সমাপনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, "বাংলাদেশ এবং রবীন্দ্রনাথ ঠাকুর একটি অবিচ্ছেদ্য অংশ। এ বছরও জাতীয়ভাবে আমাদের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’’। বাংলাদেশের সাধারণ মানুষ, নদী, প্রাকৃতিক সৌন্দর্য্য রবীন্দ্রনাথকে যেভাবে আকৃষ্ট করেছিলো, তেমনই রবীন্দ্রনাথও তাঁর সাহিত্যে বাংলাদেশের সকল সৌন্দর্য্যেকে ফুটিয়ে তুলেছেন। বাংলাদেশের সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্নভাবে সম্পর্ক। তাঁর যেমন পূর্বপুরুষ, মাতামহ, বৈবাহিক,জমিদারি সূত্র এ সকল দিক থেকেই বাংলাদেশের সাথে রবী ঠাকুরের একটি অবিচ্ছেদ্য সংযোগ ছিলো। তিনি বলেছিলেন, এই সৌন্দর্য্য না দেখলে পৃথিবী যে এতো সুন্দর তা বুঝার কোন উপায় নেই। রবীন্দ্রনাথ যেমন ছিলেন সাহিত্যের প্রতি অনুরাগী, তেমনি সাধারণ মানুষ তাঁকে আকৃষ্ট করেছিলো। বাংলা সাহিত্যেকে যেমন তিনি বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন তেমনি তাঁর সাহিত্যের মাধ্যমে আমাদের বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বব্যাপী। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আজ আমরা স্মরণ করছি।"
সাংস্কৃতিক পর্বের শুরুতে সবমেবত নৃত্য ‘জগতে আনন্দযজ্ঞে’ পরিবেশন করে নৃত্য সংগঠন ‘ভাবনা’, নৃত্য পরিচালনায় ছিলেন সামিনা হোসেন। সমবেত সংগীত ‘হে নূতন’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ ও নবীন কণ্ঠশিল্পীবৃন্দ। ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’ গানটি পরিবেশন করেন রাদিয়া লগ্না। এরপর সমবেত সংগীত ‘আমরা নতুন যৌবনের দূত’ ও ‘আনন্দ ধারা বহিছে ভূবনে’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ ও নবীন কণ্ঠশিল্পীবৃন্দ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ পরিবেশন করেন সমবেত নৃত্য ‘আমার মুক্তি আলোয় আলোয়’। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ ও নবীন কণ্ঠশিল্পীবৃন্দ পরিবেশন করেন সমবেত সংগীত ‘ওরে ওরে ওরে আমার’ গানটি। ‘বিশ্ববীনা রবে’ গানটি পরিবেশন করেন আশরাফ মাহমুদ। সামিনা হোসেন-এর পরিচালনায় নৃত্য সংগঠন ‘ভাবনা’ পরিবেশন করে সমবেত নৃত্য ‘ধায় যেন মোর’। একক সংগীত ‘ঘরেতে ভ্রমর এলো’ পরিবেশন করেন সঞ্চিতা রাখী। ‘আকাশ ভরা সূর্য তারা’ গানের সাথে নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। এরপর সমবেত সংগীত ‘আজ দখিন দুয়ার খোলা’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ ও নবীন কণ্ঠশিল্পীবৃন্দ এবং সমবেত নৃত্য ‘বিপুল তরঙ্গ’ পরিবেশন করে নৃত্য সংগঠন ‘ভাবনা’, নৃত্য পরিচালনা ছিলেন সামিনা হোসেন। একক সংগীত ‘তুমি কেমন করে গান করো’ পরিবেশন করেন সায়মা শারমিন ইমা ও ‘মাথা নত করে’ গানটি পরিবেশন করেন আহমেদ শাকিল হাসমী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ ও নবীন কণ্ঠশিল্পীবৃন্দ সমবেত সংগীত ‘বিশ্ব সাথে যোগ’ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ সমবেত নৃত্য ‘ঐ মহামানব আসে’ পরিবেশন করেন।
এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ৯ মে ২০২৫ তারিখ ৭টি বিভাগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-কে নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে সরকার। এ পুরস্কারের জন্য ২৮ ক্যাটেগরিতে ৩২ বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে নির্বাচন করা হয়েছে। গত ২ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ ...
সব মন্তব্য
No Comments