স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে অনুষ্ঠিত হলো ‘এক রূপে বহুরূপী’। ভাবনগর ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে চর্যাপদের প্রথম পদ ‘কাআ তরুবর পঞ্চবি ডাল’ পরিবেশন করেন ভাবনগর সাধুসঙ্গের সাধকশিল্পী শাহ আলম দেওয়ান, সাধিকা সৃজনী তানিয়া, বাউল অন্তর সরকার, শিলা মল্লিক, আনিস মুন্সী ও ফতেহ কালাম। পরে চর্যাপদের চতুর্থ পদ ‘তিঅড্ডা চাপী জোইনি দে অঙ্কবালী’ পরিবেশন করেন সাধিকা সৃজনী তানিয়া।
রাজীব কুমার দাশের ‘সুখবতী’ কাব্যগ্রন্থ থেকে তিনটি কবিতা আবৃত্তি করেন নূরুননবী শান্ত।
এরপর নাট্যকার ও গবেষক শরণ এহসান ‘রাজীব দাশের নিরন্ন ললাট: কাব্যতত্ত্ব, সাহিত্যতত্ত্ব ও নন্দনতাত্ত্বিক পাঠ’ এবং গবেষক হাসান দবির উদ্দিন ‘প্রেম, বিশ্বাস ও সমকালীন মানুষের অন্তর্গত বিপর্যয়: রাজীব কুমার দাশের সুখবতী ও আমি আমার বিশ্বাসের কাছে লজ্জিত’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রবন্ধে রাজীব দাশের কবিতায় প্রেম, বিচ্ছেদ, ক্ষুধা, সামাজিক বৈষম্য, ডিজিটাল নিঃসঙ্গতা ও নৈতিক সংকটের বিশ্লেষণ তুলে ধরা হয়।
আলোচনায় অংশ নেন কবি ও অনুবাদক শাহেদ কায়েস; বাংলা একাডেমির সহপরিচালক কবি ড. আসাদ আহমেদ; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. গহর গালিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জোবায়ের আবদুল্লাহ। আলোচকরা বলেন, রাজীব দাশ তাঁর কবিতার মাধ্যমে বাংলাদেশের সমকালীন কবিতায় একটি স্বতন্ত্র স্বর প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানের শেষ পর্বে নিজের কবিতাভুবন ও সৃষ্টিপ্রক্রিয়া নিয়ে কথা বলেন কবি রাজীব কুমার দাশ। তিনি বলেন, ‘কবিতা আমার জীবনের অনুষঙ্গ। ইতিহাস, পুরাণ ও সমকালীন বাস্তবতার ভেতর দিয়ে আমি নিজেকে এবং বর্তমান সময়কে বোঝার চেষ্টা করি।’ পরে তিনি নিজের সদ্য রচিত একটি কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানের অন্তিম পর্বে চর্যাপদের কবি বীরূপা রচিত ‘না বলো ভালো না বলো মন্দ/সকলে মিলে হলো যে সঙ্গ’ গান পরিবেশন করেন অন্তর সরকারের নেতৃত্বে ভাবনগর সাধুসঙ্গের শিল্পীরা। সবশেষে কবিতা ও গানের সঙ্গে পাপেট শো পরিবেশন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ফাতিমা বিনি ও অর্ণব মল্লিক।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. সাইমন জাকারিয়া।
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
সব মন্তব্য
No Comments