অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ কিছু মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফজলুর রহমান বাবু।
ফজলুর রহমান বাবু জানান, সোমবার রাতে তিনি ফরিদপুরের বাড়িতে গিয়ে চুরির বিষয়টি টের পান। বাড়িতে প্রবেশের পর বিদ্যুতের সংযোগ না থাকায় বাইরে গিয়ে দেখতে পান মেইন লাইনের তার কেটে নিয়ে যাওয়া হয়েছে। পরে বাড়ির ছাদে গিয়ে এসির তারও পাওয়া যায়নি। এ ছাড়া বাইরে রাখা আরও কিছু মালামাল চুরি হয়েছে।
অভিনেতা জানান, তিনি পরিবারের সঙ্গে ঢাকায় থাকেন। তবে নিজের জন্মস্থান হওয়ায় নিয়মিতই ফরিদপুরের বাড়িতে আসেন। সর্বশেষ প্রায় ২০ থেকে ২৫ দিন আগে তিনি সেখানে অবস্থান করেছিলেন। বাড়িটি দেয়ালঘেরা এবং সেখানে একটি বাগানও রয়েছে।
ফজলুর রহমান বাবুর অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় চুরির ঘটনা বেড়েছে। শুধু তাঁর বাড়ি নয়, আশপাশের আরও কয়েকটি বাড়িতেও চুরি হয়েছে বলে তিনি জানান। তাঁর ধারণা, মাদকাসক্ত ব্যক্তিরা নেশার অর্থ জোগাড় করতে এসব চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।
এ ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আগে এলাকায় এমন পরিস্থিতি ছিল না। সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, ফজলুর রহমান বাবু থানায় এসে বিদ্যুতের তারসহ মালামাল চুরির বিষয়ে জিডি করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
স্টাফ রিপোর্টার: সামাজিক সচেতনতার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাট্যপাড়া মিডিয়ার নতুন কাজ ‘বাজির তাস’। অনলাইন জুয়ার বিস্তার ও এর ভয়াবহ সামাজিক প্রভাবকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নাটকটি। সম্প্রতি নাটকটির শ ...
স্টাফ রিপোর্টার: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন ছবি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন। রোববার (১৬ আগস্ট) প্রকাশিত ছবিগুলোতে রাতের স্নিগ্ধ পরিবেশে সুইমিংপুলের নীল জল ...
ডেস্ক রিপোর্ট: নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আয়োজনে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী টি ডব্লিউ সৈনিক। বাংলা সংগীতের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদান ও সৃজনশীল কর্ ...
সব মন্তব্য
No Comments