দুই হত্যা মামলায় আগাম জামিন পেলেন না চিত্রনায়ক রিয়াজ

প্রকাশ : 03 Sep 2026
দুই হত্যা মামলায় আগাম জামিন পেলেন না চিত্রনায়ক রিয়াজ

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সশরীরে হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার দুটি জামিন আবেদনই ফেরত দিয়েছেন। আদালত আবেদন দুটি কার্যতালিকা থেকে ডিলিট (মুছে) করে দেন। 


আদালতে রিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। 


পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন আদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যাত্রাবাড়ী ও শাহবাগ থানার পৃথক দুই মামলায় রিয়াজের দুটি আগাম জামিন আবেদন ছিল। আদালত জামিন দেননি, আবেদন দুটি ফেরত দিয়ে কার্যতালিকা থেকে ডিলিট করে দিয়েছেন। রিয়াজ আদালতে হাজির ছিলেন। 


জানা গেছে, আবেদন দুটি আজকের কার্যতালিকায় ২০ ও ২১ নম্বর ক্রমিকে ছিল। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলা দুটিতে আসামি হিসেবে নাম আসার পর তিনি আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।


সম্পর্কিত খবর

;