ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের নরউইচ শহরে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের আসন্ন নির্বাচন উপলক্ষে গুলজার-কুদ্দুছ-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নরউইচের স্পাইস লাউঞ্জ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্যানেলের প্রার্থীরা ট্রাস্টের ভবিষ্যৎ কার্যক্রম, শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক পরিকল্পনা নিয়ে তাঁদের অঙ্গীকার তুলে ধরেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল কুদ্দুছ ও ট্রাস্টি ইফতেখার আলম মুকুল। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ ট্রাস্টি ওয়ারিস উদ্দিন।
সভায় ট্রাস্টিদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের বর্তমান সভাপতি মাফিজ খান, ফয়জুল হক, মোহাম্মদ আলী, কালাম মিয়া, গিয়াস মিয়া, অ্যাকাউন্টেন্ট আজিজুর রহমান, অ্যাকাউন্টেন্ট সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসাইন, আব্দুল ওয়াদুদ, কবীর মিয়া, শফিক মিয়া, মনির উদ্দিন সুফি, নজরুল ইসলাম নজু, সাদেক আলী, আব্দুল ওয়াহিদ ও কামাল উদ্দিন।
এছাড়া নরউইচে বসবাসরত কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন তৌফিকুর রহমান লাকি, আবজল খেলু মিয়া, আফজাল হোসেন, কিনু মিয়া, মনির উদ্দিন বশির, ফারুক মিয়া, কদর উদ্দিন, আকলুছ মিয়া, শেবুল আহমেদ, কাওসার আহমেদ, শাহনূর আলী, বাবুল মিয়া ও জামিল খান।
মতবিনিময় সভায় প্যানেলের বিভিন্ন পদপ্রার্থী তাঁদের পরিকল্পনা উপস্থাপন করেন। সভাপতি পদপ্রার্থী গুলজার খান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী মনির আহমেদ, সহ-সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ফরিদ আহমেদ ও কবীর মিয়া, সহকারী সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরিফুল ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ পদপ্রার্থী তোফাজ্জল আলম, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদপ্রার্থী খালেদ মাসুদ রনি এবং কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী মদরিস আলী মফজ্জুল বক্তব্য দেন।
এক্সিকিউটিভ কমিটির সদস্য পদপ্রার্থী আজিজুর রহমান খান রাজু, মোহাম্মদ জি এ ফয়সাল, শাহ তাজুল ইসলাম, আজিজুর রহমান রুমেল, রুহেল ইসলাম ও শামীম নূরও ট্রাস্টের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ট্রাস্টের কার্যক্রমকে আরও সংগঠিত, গতিশীল ও যুগোপযোগী করতে গুলজার-কুদ্দুছ-মনির প্যানেলের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগানো প্রয়োজন। এ সময় বক্তারা প্যানেলের প্রার্থীদের সমর্থন দেওয়ার আহ্বান জানান।
সভাপতি পদপ্রার্থী গুলজার খান বলেন, বিগত মেয়াদে দেওয়া প্রতিশ্রুতির অধিকাংশই বাস্তবায়ন করা হয়েছে। নির্বাচিত হলে বাংলাদেশে ট্রাস্টের শিক্ষাবৃত্তি কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড ও কমিউনিটির কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা হবে।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল কুদ্দুছ বলেন, প্রবাসীদের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণে ট্রাস্টের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করা সম্ভব। এ জন্য যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বিশ্বনাথের প্রবাসীদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং সংগঠনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
কোষাধ্যক্ষ পদপ্রার্থী মনির আহমেদ বলেন, নির্বাচিত হলে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষাকে প্রাধান্য দিয়ে বৃহত্তর বিশ্বনাথের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করবেন। পাশাপাশি ট্রাস্টের তহবিল সুরক্ষিত রেখে আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং নতুন প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
সভায় প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হলে ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ট্রাস্টের শিক্ষা কার্যক্রম, সামাজিক উদ্যোগ ও কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সভাপতি পদপ্রার্থী গুলজার খান জানান, আগামী ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বার্মিংহামের ইকবাল ব্যাংকুয়েটিং হলে গুলজার-কুদ্দুছ-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা উপলক্ষে আরেকটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ওই সভায় প্যানেলের নির্বাচনী ম্যানিফেস্টো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিনি ওয়েস্ট মিডল্যান্ডস ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত সংগঠনের সকল ট্রাস্টিকে সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন পাচার হওয়া ১৮ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ভারতীয় পেট্রাপোল ইম ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রেমের টানে বাংলাদেশে এসেছেন চীনা যুবক জিয়াং (৩৫)। ধর্ম পাল্টিয়ে জান্নাতুল ইসলাম ইভা নামের তরুণীকে বিয়ে করেছেন তিনি। ইভা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ ...
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
সব মন্তব্য
No Comments