স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,২৭৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সেন্ট্রাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি ৫ নভেম্বর সকাল ৮টা থেকে ৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ১,১৭১ জনের এবং নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের। এই দুই সংখ্যা মিলিয়েই এ পর্যন্ত মোট মৃত্যু ১,২৭৬ জন। প্রতিবেদনে ঢাকায় সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যাও ৪ হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১,২৩৯ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৩৬,৭১৪ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৫ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪,২৯৪ জনে।
এছাড়া ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হাম রোগীর মোট ভর্তির সংখ্যা ২,১০,৯৮২ জন। একই সময়ে হাসপাতাল থেকে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ২,০২,৩৯৪ জন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৬ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৪ নভেম্বর সকাল ৮টা থেকে ০৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামজনিত কারণে ৩ জনে ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন। বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু শূন্য এবং সন্দেহজনক হামে মৃত্যু ৬ জন। এই নিয়ে চলতি বছরে ১৫ মার্চ থেকে অদ্যাবধি নিশ্চিত ...
সব মন্তব্য
No Comments