চুক্তি সই জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন উড়োজাহাজ কেনার সম্পূরক চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে রয়েছে পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ।
গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এই চুক্তি সই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এ. হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বোয়িংয়ের বিবৃতি অনুযায়ী, এটি বিমানের চলতি বছরের দ্বিতীয় ক্রয়াদেশ। এর আগে চলতি বছরের শুরুতে বিমান ১৪টি উড়োজাহাজের (১০টি ড্রিমলাইনার ও ৪টি ৭৩৭ ম্যাক্স) ইতিহাসের সবচেয়ে বড় অর্ডার দিয়েছিল। নতুন ১১টি সহ বিমানের মোট অর্ডারবুক এখন ২৫টি ৭৮৭ ও ৭৩৭ ম্যাক্সে দাঁড়ালো।
চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মার্কিন পক্ষ থেকে উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ।
অনুষ্ঠান শেষে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘আজ বোয়িংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। বাংলাদেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। বোয়িংয়ের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এয়ারবাসের সঙ্গেও আলোচনা হতে পারে।’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এ. হোসেন বলেন, "আজকের এই সম্পূরক চুক্তি বিমানের চলমান বহর আধুনিকায়ন এবং নেটওয়ার্ক সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের ফ্লিট প্ল্যানের সুনির্দিষ্ট চাহিদা পূরণে এই অর্ডার দেওয়া হয়েছে।"
বোয়িংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন বলেন, "বিমানের এই ফলো-অন অর্ডার তাদের বহর আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধির কৌশলগত পরিকল্পনার প্রতিফলন এবং আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্বের শক্তিকে তুলে ধরে"।
বর্তমানে বিমান তাদের আন্তর্জাতিক রুটে ৭৮৭, ৭৭৭ এবং ৭৩৭ নেক্সট-জেনারেশন উড়োজাহাজ পরিচালনা করছে। এর মাধ্যমে বাংলাদেশ মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপের প্রধান শহরগুলোর সঙ্গে যুক্ত রয়েছে। বোয়িং জানিয়েছে, নতুন ৭৮৭ ও ৭৩৭ ম্যাক্স পরিবারের উড়োজাহাজগুলো পুরনো মডেলের তুলনায় ২০-২৫ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী হবে, যা বিমানের আন্তর্জাতিক সম্প্রসারণ কৌশলকে সহায়তা করবে। ৭৩৭-৮ সিঙ্গেল আইল নেটওয়ার্কে বেশি রেঞ্জ দেবে, আর ৭৮৭-১০ বিমানের বিদ্যমান ৭৮৭-৮ ও ৭৮৭-৯ এর সঙ্গে উচ্চ ধারণক্ষমতা যোগ করবে।
বেনাপোল প্রতিনিধি: মৎস্য অধিদপ্তরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খাল ...
ডেস্ক রিপোর্ট: প্রয়াত প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর আদর্শ ও দূরদর্শী ভাবনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৬ সেপ্টেম্বর ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। দেশজুড়ে এপেক্সের ৫০০টির বেশি ...
স্টাফ রিপোর্টার: উপসাগরীয় আরব দেশগুলোতে তেলের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা এবং শর্ত মানলে এক সপ্তাহের মধ্যে ইরানের হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দামে নেমেছে ...
স্টাফ রিপোর্টার: মিল্কভিটার পরে এবার বেসরকারি কোম্পানিগুলোও প্যাকেটজাত তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, বর্তমানে খুচরা দোকানে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত ...
সব মন্তব্য
No Comments