স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, “আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি। তবুও আমাকে কত অপবাদ, ধর্মীয় লেবাসে না থাকার জন্য।”
তিনি আরও লেখেন, “অথচ ইসলাম ও নৈতিকতার মুখোশ পরে কিছু দলের প্রধান নেতারা পর্দাশীল, বোরকা পরা নারীদের ...‘দুগ্ধের চিনি’... খেতে চায়, অডিও ক্লিপ ভাইরাল। তাদেরই আবার ‘মাসুম’ বা নির্দোষ হিসেবে দেখানোর অপচেষ্টা করা হয়।”
পোস্টের শেষ দিকে মেঘনা আলম প্রশ্ন তোলেন, “এ কেমন দুনিয়া?”
এটি প্রথম নয়, এর আগেও একই ধরনের দাবি করেছেন মেঘনা। গত ৩১ আগস্টের এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আদালতে কোরআন হাতে নিয়ে শপথ করে বলেছেন, তার জীবনে কখনো কারো সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি, এমনকি সাবেক স্বামী ঈসার সঙ্গেও নয়। তিনি নিজেকে কুমারী দাবি করে চরিত্রহীন প্রমাণের অপচেষ্টা বন্ধের আহ্বান জানান।
২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসেন মেঘনা আলম। এরপর রাজনীতিতে সক্রিয় হন তিনি। সম্প্রতি সৌদি রাষ্ট্রদূতের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ তুলে আলোচনায় আসেন তিনি। এ ঘটনায় চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হয়ে আসছিল তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ...
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
সব মন্তব্য
No Comments