স্টাফ রিপোর্টার: পূর্ব-মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে লঘুচাপের প্রভাবে আপাতত রাজধানী ঢাকাসহ সারাদেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপটি তৈরি হতে পারে। এর আগে তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি বর্তমানে কমোরিন ও তৎসংলগ্ন দক্ষিণ তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ বলয়ও বিস্তৃত রয়েছে।
ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি জানিয়েছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে ২৩ অক্টোবরের দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী তিন দিনে এটি আরও ঘনীভূত হতে পারে। ইউরোপীয় মডেল অনুযায়ী আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির ৬০ শতাংশ সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখন পর্যন্ত এটিকে লঘুচাপ হিসেবেই পর্যবেক্ষণ করছে।
প্রথম দিনের পূর্বাভাস (২৩.১০.২০২৬):
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রাজধানী ঢাকার আবহাওয়ার চিত্রও একই রকম। ঢাকায় আজ সকাল থেকেই হালকা কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ দেখা গেছে। ঢাকায় বাতাসের গতি ও দিক থাকবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭০ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৯ মিনিটে।
বর্তমানে ঢাকায় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, অনুভূত হচ্ছে ৩৫ ডিগ্রির মতো। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২৪ ডিগ্রি থাকতে পারে। বাতাসের গুণমান সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি ঘনীভূত হলে আগামী কয়েকদিনে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সমুদ্র বন্দরগুলোকে আপাতত কোনো সতর্ক সংকেত দেখাতে বলা হয়নি, তবে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দাম্মাম ও রিয়াদ রুটে সব ফ্লাইট আবারও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টায় পাঠানো এক সংবাদ ব ...
স্টাফ রিপোর্টার: সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত কিছু কর্মকর্তা জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী না হয়েও অফিস কক্ষে চেয়ার বা সোফার পেছনে খুঁটিতে খাড়াভাবে জাতীয় পতাকা প্রদর্শন করছেন, এমন অভিয ...
চাঁদপুর প্রতিনিধি: ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রী গতকাল চাঁদপুরের কচুয়া উপজেলার ...
স্টাফ রুপোর্টার: আনন্দ, উচ্ছ্বাস আর বিদায়ের করুণ সুরের মধ্য দিয়ে আজ বুধবার শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক ...
সব মন্তব্য
No Comments