সাতক্ষীরা অফিস: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে। গত ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, ঘটনার দিন মাদ্রাসায় একা পেয়ে ওই ছাত্রীকে অফিস কক্ষে ডেকে নিয়ে অশোভন আচরণ করা হয়। পরে সে বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরিবারের দাবি, এর আগেও বিভিন্ন সময়ে ওই শিক্ষক একই ধরনের আচরণ করেছেন।
ভুক্তভোগীর মা জানান, মেয়ে বাড়িতে এসে কান্নাকাটি করে ঘটনার বর্ণনা দেয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ভুক্তভোগীর বাবাও একই দাবি জানিয়েছেন।
অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে ঘটনার পর মাদ্রাসা পরিচালনা পর্ষদের একাংশ বিষয়টি মীমাংসার চেষ্টা করছে বলে স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে। এ নিয়ে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম (গারোকো ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৬) ডিএমপির মিডিয় ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের প্রথম নয় মাসে দেশে মব সহিংসতার ঘটনা ও হতাহতের সংখ্যা কমেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ৬৩টি মব সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ৪০ জ ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে ধারালো ঘাস কাটা কাঁচি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গ ...
সব মন্তব্য
No Comments