ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে ধারালো ঘাস কাটা কাঁচি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৃ-লাহিড়ীবাড়ী ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম সূর্য বেগম (৫৫)। তিনি ওই গ্রামের লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত ছেলে মো. উদ্দিন সরদার (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্দিন সরদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে তার ঝগড়া হতো। আজ সকালে মাঠ থেকে বাড়িতে ফিরে তিনি মায়ের কাছে নেশার টাকা দাবি করেন। এ সময় মা সূর্য বেগম রান্নাঘরে রান্না করছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে রান্নাঘরে থাকা ধারালো কাঁচি দিয়ে মায়ের গলায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত উদ্দিন পালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেন। পরে খবর পেয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ওই বাড়ির লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ওসি মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যার কথা স্বীকার করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরের প্রথম নয় মাসে দেশে মব সহিংসতার ঘটনা ও হতাহতের সংখ্যা কমেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ৬৩টি মব সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ৪০ জ ...
স্টাফ রিপোর্টার: সিআইডির দায়ের করা একটি মামলায় স্বর্ণ ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন আলামত, নগদ টাকা ও মাদকদ্রব্য উদ ...
রাজশাহী ব্যুরো :রাজশাহীর মতিহারে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, বহিরাগতদের নিয়ে হামলা,ভাঙচুর ও লুটের অভিযোগ,উল্টো ভূক্তভোগীরা-ই কারাগারে। অভিযোগ উঠেছে ভূক্তভোগীদের মামলা নেয়নি থানার পুলিশ ! এদিকে ...
সব মন্তব্য
No Comments