শাহজালাল বিমানবন্দরে বিমানের স্টোর ভবনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

প্রকাশ : 20 Oct 2026
শাহজালাল বিমানবন্দরে বিমানের স্টোর ভবনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্টোর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২০ অক্টোবর দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহত এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।


বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুপুরে স্টোর ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


প্রাথমিকভাবে আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ধোঁয়ার সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


এদিকে বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন ঘটনাটিকে সরাসরি আগুন বলতে নারাজ। তিনি দাবি করেন, ভবনটিতে আগুন লাগেনি, শুধু ধোঁয়ার সৃষ্টি হয়েছিল, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফলে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।


উল্লেখ্য, এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মালামাল সংরক্ষণের একটি পুরোনো স্টোর ভবন। ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।


সম্পর্কিত খবর

;