আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম (গারোকোনা) এলাকার একটি লেবুবাগান থেকে এসব মাদক জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ক্যাম্পসংলগ্ন হলদিগ্রাম গারোকোনা এলাকার একটি লেবুবাগানে অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ঘটনাস্থল থেকে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করেন বিজিবি সদস্যরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ বলেন, সীমান্তে মাদক পাচার রোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৬) ডিএমপির মিডিয় ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের প্রথম নয় মাসে দেশে মব সহিংসতার ঘটনা ও হতাহতের সংখ্যা কমেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ৬৩টি মব সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ৪০ জ ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে ধারালো ঘাস কাটা কাঁচি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গ ...
স্টাফ রিপোর্টার: সিআইডির দায়ের করা একটি মামলায় স্বর্ণ ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ...
সব মন্তব্য
No Comments