স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনৈতিকভাবে অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্ব থেকে সরে না আসায় সাত মাসে সরকার একেবারে লেজেগোবরে জড়িয়েছে।
বুধবার ২১ অক্টোবর সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠানে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
গোলাম পরওয়ার বলেন, এই সময়ের মধ্যে প্রায় চারজন মন্ত্রী-এমপি বিদায় নিয়েছেন। সরকারে থেকে দায়িত্ব পালনের সময় এত অপরিপক্ব, অদক্ষ ও অরাজনৈতিক বক্তব্য এবং নেতৃত্ব আগের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা যায়নি। বিএনপির চিফ হুইপ বরগুনায় গিয়ে বলেছেন, সব ইউনিয়নে বিএনপির প্রার্থীকে না জেতালে উন্নয়নের বরাদ্দ দেয়া হবে না। সরকারে থেকে পার্লামেন্টের একজন চিফ হুইপ এমন কথা বলতে পারেন না।
তিনি বলেন, বাংলাদেশে অনেক ভুঁইফোড় রাজনৈতিক দল নিবন্ধন নিয়েছে, নানা তদবির ও লেজুড়বৃত্তি করেছে। মন্ত্রিত্ব, পদ-পদবি ও ভাগ-বাটোয়ারার জন্য অনেকে দল করে। কিন্তু লোভ-লালসার প্রস্তাব থাকার পরও রাজনৈতিক আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ না করে দেশপ্রেমিক ও আধিপত্যবাদবিরোধী ইসলামী শক্তির সঙ্গে সম্পর্ক রেখে লেবার পার্টি একটি উদাহরণ তৈরি করেছে। এজন্য জামায়াতে ইসলামী ও ১১ দলের পক্ষ থেকে লেবার পার্টিকে ধন্যবাদ ও শুভকামনা জানান তিনি।
শ্রমিক প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিক-মজুরদের অবস্থা ভালো নেই। মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেশি। এই পরিস্থিতিতে শ্রমিক পরিবারগুলো জীবন নির্বাহ করতে পারছে না। গার্মেন্টসসহ সব পেশার শ্রমিকদের বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি পূরণে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা সরকারের কর্তব্য। বর্তমান প্রধানমন্ত্রী গার্মেন্টস ও শিল্প সেক্টরে অসন্তোষ ও সড়ক অবরোধ দেখে বিরোধী দলকে দায়ী করেন, যা সঠিক নয়।
সরকারকে সতর্ক করে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান সব অপরাধের বিরুদ্ধে আপসহীন ভূমিকায় নেতৃত্ব দিচ্ছেন। দেশের অস্থিতিশীলতার জন্য তাকে দায়ী করার অর্থ হলো নিজেদের চাঁদাবাজি, দখলদারি, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি ঢাকার চেষ্টা। তিনি বলেন, যে গোয়েন্দা বাহিনীর সেটআপ আওয়ামী লীগ রেখে গেছে, যারা নিরীহ মানুষকে জঙ্গি বানিয়ে ক্রসফায়ার, রিমান্ড ও আয়নাঘরে নিয়েছে, সেই গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে বিরোধী দলের ওপর দোষ চাপানো হচ্ছে। সেই গোয়েন্দা কর্মকর্তাদের এখনো সরানো হয়নি।
গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলের দায়িত্বই হচ্ছে সরকারের অপকর্ম জাতির সামনে তুলে ধরা। সেটা বললে যদি অস্থিতিশীলতা বলা হয়, তাহলে কিছুই বলা যাবে না, এটিই ফ্যাসিবাদের পথ। আওয়ামী লীগের মতোই তার বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বলা হচ্ছে।
তিনি আরও বলেন, সাত-আট মাসে বিরোধী দল গণভোটের রায় কার্যকর করার জন্য দুটি লংমার্চ করেছে, আরেকটি লংমার্চ ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর মধ্যে সরকার গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়েছে, সার-সংকট তৈরি করেছে, নিত্যপণ্যের দাম বাড়িয়েছে, খুন, ধর্ষণ ও নৃশংসতা বেড়েছে। দলীয়করণ করে সব সিটি করপোরেশন, জেলা পরিষদ ও স্বায়ত্তশাসিত পদে ছাত্রদল, যুবদল ও বিএনপির লোক বসানো হয়েছে। এর প্রতিবাদে বিরোধী দল আন্দোলন করলেও একদিনও হরতাল, অবরোধ, গাড়িতে আগুন বা ভাঙচুর করেনি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে ৭০ ভাগ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। এর মধ্য দিয়ে ৮৪টি ঐকমত্যের বিষয়ে জনগণ সম্মতি দিয়েছে এবং বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে। জুলাই সনদের ভিত্তিতে এই গণরায় মেনে নিয়ে দেশকে স্থিতিশীল রাখার দায়িত্ব সরকারের। জুলাই শহীদ ও যোদ্ধাদের বাড়িতে জামায়াত ও বিরোধী দল চিকিৎসা ও সহায়তা নিয়ে গেছে। যারা জুলাইকে ধারণ করে তারা ৭০ ভাগ মানুষের রায় প্রত্যাখ্যান করতে পারে না।
তিনি বলেন, দেশকে অরাজকতা ও অস্থিরতার মধ্যে ঠেলে দেবেন না। অশান্তি তৈরি করে রাজপথ উত্তপ্ত করলে ভুল রাজনীতির কারণে আওয়ামী লীগকে ফেরার সুযোগ করে দেয়া হবে। অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি, জামায়াতসহ বিরোধী দল যেমন ঐক্যবদ্ধ ছিল, সংবিধান সংস্কারের প্রশ্নে ৭০ ভাগ মানুষের রায় একসঙ্গে মেনে নিলে আওয়ামী লীগ ফেরার সুযোগ পেত না।
সবশেষে তিনি আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে তৃতীয় দফার লংমার্চে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানান এবং জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান।
বরিশাল অফিস: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই জনগণ পরবর্তী নির্বাচনে ভোট দেবে। তাই ঘন ঘন আন্দোলনের ...
বিশেষ প্রতিরনিধি:দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের একটি অংশ মিলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। সবাই সতর্ক থাকবেন। ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশে সমান মর্যাদা ও অধিকার নিয়ে থাকবে হিন্দু সম্প্রদায়। কোনো দলের রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হবেন না হিন্দু ধর্মাবলম্বীরা। শারদীয় ...
স্টাফ রিপোর্টার: রাতভর নাটকীয়তার পর মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে ...
সব মন্তব্য
No Comments