স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২০৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২০ অক্টোবর সকাল ৮টা থেকে ২১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
মৃত্যুর মধ্যে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১ জনের। এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ১১০১ জনের এবং নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ১০৪ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৯৭ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৬৫ জনে।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৩ জন। এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৩ হাজার ২১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৬৯৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১১০ জন।
স্টাফ রিপোর্টার: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩৭৩ জন। বুধবার ২১ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্ট ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১৯ অক্টোবর সকাল ৮টা থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২ জন। এ নিয়ে ১৫ মার্চ ...
সব মন্তব্য
No Comments