ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বিকেল ৩টায়
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।
হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।
জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ৪ সেপ্টেম্বর শুক্রবার শুভ জন্মাষ্টমী উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন।
জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, স্বামীবাগের ইসকন মন্দিরসহ রাজধানীর বিভিন্ন মন্দিরে পূজা, গীতাযজ্ঞ, আলোচনা সভা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ বেলা ৩টায় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ঐতিহ্যবাহী জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় শুক্রবার ৪ সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।
ডিএমপির গণবিজ্ঞপ্তি অনুযায়ী শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে আরম্ভ হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। এ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নগরবাসীকে ৯ দফা নির্দেশনা মানতে অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশ করা হয়।
ডিএমপি ঘোষিত শোভাযাত্রার রুট: শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির - পলাশী বাজার - জগন্নাথ হল - কেন্দ্রীয় শহীদ মিনার - দোয়েল চত্বর - হাইকোর্ট - বঙ্গবাজার - ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন - গোলাপশাহ মাজার - গুলিস্তান মোড় - নবাবপুর রোড - রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনার মধ্যে রয়েছে, শোভাযাত্রার রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং না করা, উচ্চস্বরে পিএ বা সাউন্ড সিস্টেম না বাজানো, শোভাযাত্রায় প্রারম্ভ থেকেই অংশগ্রহণ করা ও মাঝপথে যোগ না দেওয়া, হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইটার সাথে না আনা, রুটে ফলমূল না ছোড়া, অহেতুক দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে অবহিত করা।
ডিএমপি জানিয়েছে, জন্মাষ্টমীর শোভাযাত্রা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হচ্ছে এবং বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে আমি বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক ...
স্টাফ রিপোর্টার: খসড়া জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব এলেও মৌলিক ঘাটতিগুলো রয়েই গ ...
সব মন্তব্য
No Comments