স্টাফ রিপোর্টার: দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৮ জুলাই সকাল ৮টা থেকে ২৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যে চট্টগ্রামে ১ জন এবং বান্দরবানে ১ জন। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১ জনের। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৩৫ জনে এবং নিশ্চিত হামে মোট মৃত্যু ৯৬ জনে।
সংক্রমণের চিত্রও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৯৬ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৫৪০ জনে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৯ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ৭৩৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১ লক্ষ ৯ হাজার ৩৬৬ জন এবং অদ্যাবধি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লক্ষ ৫ হাজার ১৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম ও হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই ৯০০ থেকে ১১০০ এর বেশি শিশু হাসপাতালে আসছে। শিশুদের টিকাদান নিশ্চিত করা, জ্বর ও র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ এবং আক্রান্ত শিশুকে আলাদা রাখার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু ৩ জন এবং নিশ্চিত হামে মৃত্যু ০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহালের প্রক্রিয়ায় ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৭ মে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একই দিনে ছয় ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যে এ চিত্র জানা গেছে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে (মিজেলস) আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৭০ জন হাম রোগী নিশ্চিত শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক হিসেব ...
সব মন্তব্য
No Comments