নতুন শনাক্ত ১৭০

গত ২৪ ঘণ্টায় হামে আরও ৪ জনের মৃত্যু

প্রকাশ : 26 Jul 2026
গত ২৪ ঘণ্টায় হামে আরও ৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে (মিজেলস) আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৭০ জন হাম রোগী নিশ্চিত শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক হিসেবে শনাক্ত হয়েছেন ৯৯০ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৫ জুলাই সকাল ৮টা থেকে ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত এই পরিসংখ্যান পাওয়া গেছে।


গত ২৪ ঘণ্টায় মৃত ২ জনই সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত ছিলেন। তাদের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায়। এর মধ্যে ময়মনসিংহ সদর ও তারাকান্দায় একজন করে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।


তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জন। এর মধ্যে নিশ্চিত শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৪৪২ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬ হাজার ২৩৯ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।


এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭২৫ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের।

সম্পর্কিত খবর

;