স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যালি বের হয়। বিএমইউ এর রিউমাটোলজি বিভাগের উদ্যোগে বের হওয়া র্যালির প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বিএমইউ এর সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। র্যালিতে রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আবু শাহীন, অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শোয়েব মোমেন মজুমদার প্রমুখসহ উক্ত বিভাগের সম্মানিত ফ্যাকাল্টি, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সজোগ্রেন রোগ হলো একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ। এতে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত তার নিজের লালা ও অশ্রু উৎপাদনকারী গ্রন্থিগুলোকে আক্রমণ করে। এর প্রধান লক্ষণ হলো তীব্র শুষ্ক চোখ ও শুষ্ক মুখ, যা সাধারণত ৪০ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে বেশি দেখা যায়।
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২২ জুলাই সকাল ৮টা থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০৪ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৩ জন।&nb ...
ডেস্ক রিপোর্ট: নিকোটিন পাউচ বাজারজাতকরণের উদ্যোগে উদ্বেগ জানিয়ে পণ্যটি নিষিদ্ধের দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি-টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে ২০ জুলাই সকাল ৮টা থেকে ২১ জুলাই সকাল ৮টা পর্যন্ত হা ...
সব মন্তব্য
No Comments