স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রাণকেন্দ্রে আরএন রোডের সালাউদ্দিন টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত। নতুন এই শাখার মাধ্যমে যশোর ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের হোম লোন এবং ফিক্সড ডিপোজিটসহ বিভিন্ন আর্থিক সেবা প্রদান করা হবে।
ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব নাসিমুল বাতেন, যশোরের শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দদের সাথে নিয়ে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ডিবিএইচ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন। জনাব নাসিমুল বাতেন আশা প্রকাশ করেন, নতুন এই শাখা যশোর ও আশপাশের এলাকায় আবাসন খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উল্লেখ্য, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, যা পূর্বে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল, শক্তিশালী আর্থিক ভিত্তি ও সুশাসনের স্বীকৃতিস্বরূপ টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ‘ট্রিপল এ (AAA)’ ক্রেডিট রেটিং অর্জন করে আসছে। প্রতিষ্ঠানটি প্রচলিত গৃহঋণের পাশাপাশি শরীয়াহসম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স সুবিধাও প্রদান করে থাকে।
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
স্টাফ রিপোর্টার: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) তেজাবি স্বর্ণ ও রৌপ্যের মূল্য বৃদ্ধি করে নতুন দাম নির্ধারণ করেছে। বুধবার, ২২ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে নতুন দাম সারা দেশে কার্যকর হয়েছে বলে সং ...
স্টাফ রিপোর্টার: পরিবেশবান্ধব কর্মক্ষেত্র গড়ে তুলতে ‘ইকোফিল’ নামে নতুন উদ্যোগ চালু করেছে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড। ২০৩০ সালের মধ্যে ১০ লাখের বেশি একবার ব্যবহার্য প্লাস্টিক বোতলের ব্যবহার কমিয়ে ...
সব মন্তব্য
No Comments