স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, মিরপুর বিভাগ ১৭৮ জন, গুলশান বিভাগ ৫৪ জন, উত্তরা বিভাগ ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি ব্যবহৃত গুলির অংশ, ৩টি চাকু, ৮টি রড, ১ কেজি ৪৫০ গ্রাম ও ২১ পুরিয়া গাঁজা, ৯ হাজার ৫৮ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল, ১২টি মোবাইল ফোন, ৩২০টি ২০০ টাকার জাল নোট, ১টি সিপিইউ, ১টি স্ক্যানার, ১টি মাউস, ১টি কিবোর্ড ও ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ তিন কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ...
মহসিন মিয়া লিটন, বরিশাল অফিস : বরিশালের উজিরপুরে কাওসার হাওলাদার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।নিহত কাওসার হাওল ...
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরে মদিনা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক আবু ইউসুফকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর উত ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরান রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা।শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পুলিশের একাধিক সূত ...
সব মন্তব্য
No Comments