স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরান রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে পুরাতন রমনা থানার সামনের সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রমনা মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পুরান রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
অন্যদিকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, বেইলি রোডে অবস্থিত পুরাতন রমনা থানার সামনে এই বিস্ফোরণ ঘটে। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে হাতবোমা জাতীয় বিস্ফোরক ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলটি রমনা জোনের সহকারী পুলিশ কমিশনারের (এসি) কার্যালয়ের পাশে অবস্থিত। থানার সামনের মতো স্পর্শকাতর স্থানে এমন বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রমনা এলাকায় টহল বাড়ানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ তিন কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ...
মহসিন মিয়া লিটন, বরিশাল অফিস : বরিশালের উজিরপুরে কাওসার হাওলাদার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।নিহত কাওসার হাওল ...
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরে মদিনা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক আবু ইউসুফকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর উত ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় ১১ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধ ...
সব মন্তব্য
No Comments