আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে ৭০ শতক জমিতে পেঁপে চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন তিন যুবক। তাদের বাগানে ৭০০টির বেশি গাছ রয়েছে, ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার টাকার পেঁপে বিক্রি করেছেন তারা।
এই তিন উদ্যোক্তা হলেন উপজেলার দক্ষিণ ছাতইল গ্রামের জুয়েল ইসলাম (২৮), মুসাদ্দেক ইসলাম (২১) ও মমিনুল ইসলাম (৩৮)।
জুয়েল ইসলাম জানান, কাজের সন্ধানে ২০১৯ সালে অবৈধ পথে ভারতে গিয়ে প্রায় তিন বছর পাথর ভাঙার কঠিন কাজ করেছেন তিনি। দেশে ফিরে গ্রামের আরও দুই যুবককে সঙ্গে নিয়ে ৭০ শতক জমি লিজ নিয়ে পেঁপে চাষ শুরু করেন। মুসাদ্দেক ও মমিনুল পেশায় রংমিস্ত্রি, সারা বছর কাজ না থাকায় বিকল্প আয়ের পথ হিসেবে কৃষিকে বেছে নেন।
তারা শাহী জাতের পেঁপে চাষ করেছেন। চলতি বছরের জানুয়ারিতে রাণীগঞ্জ থেকে চারা সংগ্রহ করে রোপণ করেন। প্রায় ৮ মাস পর ফল আসতে শুরু করে। বর্তমানে বাগানের বয়স প্রায় ১০ মাস। কাঁচা ও পাকা দুই ধরনের পেঁপের পাশাপাশি চারা বিক্রি করেও আয় করছেন তারা।
জুয়েলের তথ্য অনুযায়ী, ৭০ শতক জমিতে মোট খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা। ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার টাকার পেঁপে বিক্রি হয়েছে। অবশিষ্ট ফল বিক্রি করে আরও ৫ লাখ টাকার বেশি আয়ের আশা করছেন তারা।
এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন, পেঁপে একটি লাভজনক ও সম্ভাবনাময় ফসল। সঠিক জাত নির্বাচন, নিয়মিত পরিচর্যা ও রোগবালাই নিয়ন্ত্রণ করতে পারলে ভালো ফলন ও আয় সম্ভব। জুয়েলের মতো তরুণরা উদ্যোগী হলে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও আগ্রহী করে তুলবে। তাদের কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হবে।
জুয়েল ইসলাম বলেন, "অবৈধ পথে অন্য দেশে না গিয়ে দেশে কাজ করে খাওয়া অনেক ভালো। শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাও উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা উচিত। পরিশ্রম করলে ভালো কিছু করা সম্ভব।"
নেত্রকোণা প্রতিনিধিঃ নিরাপদ খাদ্য উৎপাদন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোণার মদন উপজেলায় কৃষিপ্রতিবেশবিদ্যা (এগ্রোইকোলজি), জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ববিষয় ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিকাজের ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ফরিদপুরের কৃষকেরা। জমি চাষ, সেচ, ফসল কাটা, মাড়াই ও পরিবহন—কৃষির বিভিন্ন পর্যায়ে ডিজেলচালিত যন্ত্রের ওপর ন ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি কমতে শুরু করায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে পানি কমলেও কমেনি চরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ভোগান্তি। বন্যায় ...
সব মন্তব্য
No Comments