আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার রাজনীতিতে বড় আলোড়ন ফেলে আইনসভার উচ্চকক্ষ সেনেটের সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন পর্ন ছবির তারকা ও অভিনেত্রী দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ। জনগণের ভোটে লাতিন আমেরিকার এই দেশটির আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর মঞ্চ নাম ছিল আমারান্তা হ্যাঙ্ক।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ৩৩ বছর বয়সী ওরতিজ সাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০১৭ সালে তিনি প্রাপ্তবয়স্ক বিনোদন জগতে প্রবেশ করেন এবং দুই বছর পর ২০১৯ সালে সেখান থেকে বেরিয়ে আসেন। এরপর তিনি রাজনীতিতে সক্রিয় হন। গত মার্চে অনুষ্ঠিত নির্বাচনে তিনি উত্তর সান্তান্দার অঞ্চল থেকে জয়ী হন।
ওরতিজ বামপন্থী হিস্টোরিক প্যাক্ট জোটের হয়ে নির্বাচনে লড়েন। কলম্বিয়ার জাতীয় রেজিস্ট্রির তথ্য অনুযায়ী, হিস্টোরিক প্যাক্ট সেনেট নির্বাচনে ২২.৭২ শতাংশ ভোট পেয়ে ২৫টি আসন নিয়ে সবচেয়ে বড় শক্তি হিসেবে উঠে এসেছে। এই জোটের বন্ধ তালিকায় ২৩ নম্বরে ছিলেন ওরতিজ। সোমবার বোগোটায় তিনি ২০২৬-২০৩০ মেয়াদের জন্য সেনেটর হিসেবে শপথ নেন।
নির্বাচনী প্রচারে তিনি প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের অধিকার ও সামাজিক সুরক্ষার দাবিকে প্রধান ইস্যু করেছিলেন। তাঁর বক্তব্য, এই শিল্পে কর্মরত মানুষদের আইনি সুরক্ষা প্রয়োজন, যাতে কোম্পানি বা এজেন্সি দ্বারা তাঁরা শোষিত না হন। তিনি বলেছেন, ভুল তথ্য, কুসংস্কার এবং দ্বৈত মানদণ্ডের কারণে রাষ্ট্র এতদিন এই খাতের কর্মীদের সুরক্ষা দেয়নি।
সমালোচনার জবাবে টিকটকে দেওয়া এক ভিডিওতে তিনি প্রশ্ন তোলেন, কেন প্রাপ্তবয়স্ক শিল্পে কাজ করা একজন নারী জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না? তিনি ইতালির প্রাক্তন পর্নতারকা থেকে সংসদ সদস্য হওয়া ইলোনা স্ট্যালারের উদাহরণও টেনেছেন। ওরতিজ বলেছেন, তাঁর অতীত অভিজ্ঞতা তাঁকে অসমতা, স্বাধীনতার লড়াই এবং জনগণের অর্থনীতি বুঝতে সাহায্য করেছে, যা তিনি এখন আইনসভার বিতর্কে তুলে ধরতে চান।
শুধু প্রাপ্তবয়স্ক বিনোদন কর্মীদের অধিকারই নয়, মানসিক স্বাস্থ্য এবং যৌন নির্যাতন প্রতিরোধ নিয়েও তিনি সেনেটে কাজ করতে চান বলে জানিয়েছেন। কলম্বিয়ার কুকুতা শহরে জন্ম নেওয়া এই নেতার উত্থান দেশটির রাজনীতিতে অন্যতম আলোচিত ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ জাপানে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোর থেকে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি চাল ...
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
সব মন্তব্য
No Comments