স্টাফ রিপোর্টার: উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে আছে। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের আঘাত এই ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। তাই ঝুঁকি মোকাবিলায় দীর্ঘ মেয়াদী সমন্বিত পদক্ষেপ নিতে হবে।
রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাইমেট অ্যাকশন ফোরাম আয়োজিত ‘কোস্টাল ক্লাইমেট ডায়ালগ’-এ এসব কথা বলেন তারা। উপকূলীয় জনগণের নীতিগত প্রস্তাবনা (উপকূল ঘোষণা) আগামী বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) তুলে ধরার দাবিতে এই সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূল সীমাহীন সংকটে আছে। বিশাল উপকূলকে পিছিয়ে রেখে জাতীয় অগ্রগতি অসম্ভব। সরকার উপকূলের সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি আমিনুর রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, উপকূলের সমস্যা সমাধানের পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছেন। বিএনপির ৩১ দফা কর্মসূচি ও নির্বাচনী প্রতিশ্রুতিতে এ বিষয়ে স্পষ্ট অঙ্গীকার রয়েছে। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
উপকূলের সমস্যা সমাধানে সংসদের ভিতরে-বাইরে কাজ করার জন্য উপকূল বিষয়ক সংসদীয় ককাস গঠনের প্রস্তাব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, দীর্ঘ লড়াই ও গণঅভ্যুত্থানের পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারের কাছে জনগণের বিপুল প্রত্যাশা রয়েছে। জনগণের মতামতের ভিত্তিতে প্রকল্প গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে উপকূলের ন্যায্যতা নিশ্চিত করতে হবে। সুন্দরবন রক্ষার কথা বলে বনের মধ্যে এলএনজি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত স্ববিরোধী হবে।
সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) নির্বাহী প্রধান মো. শামসুদ্দোহা বলেন, শুধু জলবায়ু সম্মেলনের দিকে তাকিয়ে থাকলে চলবে না। রাজনৈতিক দলগুলোকে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে একটি একক অবস্থান নির্ধারণ করতে হবে, যাতে বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায় করা যায়।
বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তফা কামাল মজুমদার বলেন, অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল। সুন্দরবন দেশের প্রাকৃতিক সুরক্ষাবলয় হিসেবে কাজ করছে। তাই উজানের পানি প্রবাহ নিশ্চিত করতে হবে।
মূল প্রবন্ধে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, দেশের প্রায় ৩২ শতাংশ ভূখণ্ডজুড়ে বিস্তৃত উপকূলে প্রায় ৪ কোটি মানুষের বসবাস। লবণাক্ততা, ভাঙন ও সুপেয় পানির সংকট সমাধান না হলে মানুষ উদ্বাস্তু হতে বাধ্য হবেন। তাই জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ, টেকসই বাঁধ, সুপেয় পানি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ ও সুন্দরবন সংরক্ষণে সমন্বিত পরিকল্পনা জরুরি।
সভাপতির বক্তব্যে আমিনুর রসুল জলবায়ু সম্মেলনে উপকূলের দাবিগুলো তুলে ধরার পাশাপাশি সরকার, স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।
স্টাফ রিপোর্টার: পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পোশাক খাতে চলমান ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পোশাক শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধের মুখে সাভার ও আশুলিয়ায় অন্তত ১৭৭টি ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজধানীর মিরপুরের তিনটি স্টেশনে যাত্রাবিরতি ছাড়াই চলাচল করছে মেট্রোরেল। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা থেকে পল্লবী, মিরপুর-১১ এবং মিরপুর-১০ স্টেশনে ট্রে ...
স্টাফ রিপোর্টার: ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।রোববার (১ নভেম্বর) সকা ...
সব মন্তব্য
No Comments