বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলায় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
রোববার (১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে তারা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন। জনগণের সেবার মান বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এ এইচ এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সদস্যরা।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আলী সুজা বলেন, গ্রাম পুলিশ ইউনিয়ন পর্যায়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করেন। তাদের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে সহায়তা করার জন্য বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য তাদের প্রতি আহ্বান জানাই।
বাইসাইকেল ও ইউনিফর্ম পেয়ে সন্তোষ প্রকাশ করেন গ্রাম পুলিশের সদস্যরা। গ্রাম পুলিশ সদস্য মনির হোসেন বলেন, বাইসাইকেল ও ইউনিফর্ম পেয়ে আমরা আনন্দিত। এতে দায়িত্ব পালনের সময় চলাচল সহজ হবে এবং কাজের প্রতি উৎসাহ বাড়বে।
গ্রাম পুলিশের দফাদার বাদশা ফকির বলেন, গ্রাম পুলিশের সদস্যরা প্রত্যন্ত এলাকায় দায়িত্ব পালন করেন। বাইসাইকেল পেলে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া সহজ হবে। এতে দায়িত্ব পালনে আরও গতি আসবে।
গ্রাম পুলিশ সদস্য জহিরুল ইসলাম বলেন, ইউনিফর্ম ও বাইসাইকেল আমাদের দায়িত্ব পালনে সহায়ক হবে। আমরা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিকভাবে কাজ করতে চাই।
গাজীপুর প্রতিনিধি: শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দ ...
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
সব মন্তব্য
No Comments