ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তিন প্রবাসীকে একের পর এক মামলা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলা আর জীবননাশের আতঙ্কে ছুটিতে দেশে এসে কর্মস্থলে ফেরাটাই এখন অনিশ্চয়তায় পড়েছে তাঁদের।
ভুক্তভোগী প্রবাসীদের দাবি, গত সোমবার (১২ জুলাই) থেকে দুই সপ্তাহের ব্যবধানে তাঁদের তিনজনের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়েছে। একই সঙ্গে আরও মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
অভিযোগকারী তিন প্রবাসী হলেন- রানা হোসেন (ইতালি), সিরাজুল ইসলাম (পর্তুগাল) ও উসমান গনি (পর্তুগাল)। তাঁরা সম্পর্কে মামলার বাদী ছাবেরা বেগমের আপন বোনের ছেলে। বর্তমানে তাঁরা বিভিন্ন মামলায় জামিনে রয়েছেন।
প্রবাসীদের অভিযোগ, তাঁদের নানার রেখে যাওয়া পারিবারিক সম্পত্তি পারিবারিকভাবে বণ্টনের পর মা-খালারা পাঁচজনের অংশে প্রায় ১৬ শতক করে জমি পান। এর মধ্যে তাঁরা তিন খালার অংশ থেকে মোট প্রায় ১৩ শতক জমি ক্রয় করেন। পারিবারিক বণ্টনের সময় তাঁদের খালা ছাবেরা বেগমের ভাগে বাড়ির পেছনের দিকে প্রায় ২ শতক জমি পড়ে। পরবর্তীতে তিন ভাই ইতালি ও পর্তুগালে চলে গেলে তাঁদের অনুপস্থিতির সুযোগে ছাবেরা বেগম তাঁদের জায়গার ঘরবাড়ি ভেঙে জমি দখলে নেন বলে অভিযোগ করেন তাঁরা।
প্রবাসীদের দাবি, বিষয়টি জানতে পেরে তাঁরা দেশে ফিরে নিজেদের দখলীয় জায়গা পুনরুদ্ধার করেন। এরপর থেকেই তাঁদের বিরুদ্ধে একের পর এক মামলা করা শুরু হয়। সদর থানা ও বিচারিক আদালতে করা মামলাগুলোতে চাঁদা দাবি, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তাঁরা। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ওই তিন প্রবাসী।
তাঁদের আরও অভিযোগ, পুলিশ যথাযথ তদন্ত না করেই মামলাগুলো গ্রহণ করছে এবং কোনো কোনো ক্ষেত্রে দ্রুত গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাঁরা দেশে এসে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। এতে বিদেশে তাঁদের কর্মজীবন ও পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এদিকে নিজেদের নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে প্রবাসীদের পক্ষ থেকে হালিমা বেগম ছাবেরা বেগমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, মামলা ও হত্যার হুমকির কারণে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগকারীদের পরিবারের মামা এবং খালারা বলেন, দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে নাসিরসহ তিন ভাই যেন প্রবাসে ফেরত যেতে না পারেন সেজন্য তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি করা হচ্ছে। অন্যদিকে ছাবেরা বেগম ছাড়া পরিবারের অপর কয়েকজন মামা ও খালা বলেন, সম্পত্তি নিয়ে বিরোধ থাকলেও একের পর এক মামলা ও পাল্টাপাল্টি অভিযোগে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।
ভুক্তভোগী তিন প্রবাসী বলেন, সম্পত্তি নিয়ে কোনো বিরোধ থাকলে আইনগতভাবে সমাধান হোক। কিন্তু মিথ্যা মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও হত্যার হুমকি দিয়ে হয়রানি করায় দেশে-বিদেশে স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না।
এ বিষয়ে মামলার বাদী ছাবেরা বেগম ও তাঁর ছেলে পিয়াস বলেন, নানার সম্পত্তি পারিবারিকভাবে বণ্টন করে আমাদের বাড়ির সামনের দিকে দেওয়া হয়েছে। ঘর ভাঙার বিষয়টি অস্বীকার করে তাঁরা বলেন, তাঁরাই ঘরের চালা খুলে জায়গা করে দিয়েছেন। আমরা কোনো অন্যায় করিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নতুন অভিযোগ এলে সেটিও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে, সদর থানার সামনেই অবস্থিত সিনান ট্রেডার্স নামের একটি গ্যাস ও ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের শাটারের হুক কেটে ভেতরে ...
মহাসিন মিয়া লিটন, বরিশাল অফিস: প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু তার উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।সোমব ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ: রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান বেসরকারিকরণ ও কৌশলগত বিক্রয়ের উদ্যোগের প্রতিবাদ এবং সেতাবগঞ্জ চিনিকল রাষ্ট্রীয় মালিকানায় পুনরায় চালুর দাবিতে দিনাজপুরের বোচাগঞ্ ...
সিলেট অফিস: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এনসিপির বেশ ...
সব মন্তব্য
No Comments