সিলেট অফিস: মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। দীর্ঘ সময় বাগবিতণ্ডার পর দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানান।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা কন্যা ভাস্কর্য এলাকায় পুলিশ সড়ক বন্ধ করে গাড়িবহর আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে এনসিপি নেতাদের তর্ক-বিতর্ক হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জের মিরপুর এলাকায় দ্বিতীয় দফায় বহর আটকে দেওয়া হয় বলে জানিয়েছেন এনসিপির নেতারা।
এর আগে জাতীয় নাগরিক পার্টি ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এক আদেশে জরুরি ভিত্তিতে এই ১৪৪ ধারা জারি করা হয়।
প্রশাসন সূত্র জানায়, বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে এই আদেশ জারি করা হয়। জাতীয় নাগরিক পার্টি ও বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা এবং সহিংসতার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিপি ও বিএনপি উভয় পক্ষই কর্মসূচি পালনে অনড় অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
এনসিপি নেতাদের অভিযোগ, প্রশাসন ১৪৪ ধারার অজুহাতে তাদের পূর্বঘোষিত কর্মসূচিতে বাধা দিচ্ছে। অন্যদিকে পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে পৌর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আটকে দেওয়ার প্রতিবাদে শ্রীমঙ্গলে রাস্তায় বসে বিক্ষোভের পর এনসিপি নেতারা হবিগঞ্জের দিকে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments