স্টাফ রিপোর্টার: শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ কামরুজ্জামান।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় লতিফ সিদ্দিকী নিজেই সম্প্রতি আদালতে জানিয়েছিলেন, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সোমবার শাপলা চত্বরে অভিযানের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে। অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের মে মাসে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। এই মামলায় সাংবাদিকসহ ৩৯ জনকে আসামি করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
লতিফ সিদ্দিকী এর আগেও আলোচনায় ছিলেন। গত বছরের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি আলোচনা সভা থেকে তাকে ও আরও ১৫ জনকে আটক করা হয়েছিল। পরে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন।
ডিবি জানিয়েছে, শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তারের পর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির ...
স্টাফ রিপার্টার: আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়েশন অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দেশের অনেক মানুষ এখন ...
স্টাফ রিপোর্টার: পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
সব মন্তব্য
No Comments