৩০ জুলাই আর্টিস্ট ক্লাবে সঙ্গীত সন্ধ্যা
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব ২০২৬-এ অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী। তাঁর এই বাংলাদেশ সফর উপলক্ষে আর্টিস্ট ক্লাবের উদ্যোগে আগামী ৩০ জুলাই, বৃহস্পতিবার এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিশেষ এই সঙ্গীত সন্ধ্যায় সুমনা চ্যাটার্জী কাজী নজরুল ইসলামের কালজয়ী গান পরিবেশনের পাশাপাশি উপমহাদেশের কিংবদন্তি শিল্পী আরতি মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকরের জনপ্রিয় গানগুলোও পরিবেশন করবেন। দুই বাংলার শ্রোতাদের কাছে সমানভাবে সমাদৃত এসব গানের মাধ্যমে তিনি শ্রোতাদের এক নস্টালজিক সন্ধ্যা উপহার দেবেন।
আসামের শিলচরে জন্ম নেওয়া সুমনা চ্যাটার্জী শৈশব থেকেই সঙ্গীতের আবহে বেড়ে ওঠেন। পারিবারিক পরিবেশেই তাঁর সঙ্গীতের হাতেখড়ি। পরবর্তীতে কলকাতায় এসে তিনি প্রখ্যাত সঙ্গীতগুরুদের কাছে তালিম নেন এবং নজরুল সঙ্গীত, আধুনিক বাংলা গান ও চলচ্চিত্রের গানে নিজস্ব স্বকীয়তা গড়ে তোলেন। ২০০৫ সালে একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো-এর মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর থেকে ভারত ও বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব, মঞ্চানুষ্ঠানে নিয়মিত অংশ নিয়ে তিনি শ্রোতাদের ভালোবাসা অর্জন করেছেন।
নজরুল চর্চায় তাঁর বিশেষ অবদান রয়েছে। এর আগেও "বছর জুড়ে নজরুল" সহ দুই বাংলার একাধিক নজরুল বিষয়ক অনুষ্ঠানে তিনি অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেছেন। সুর, কণ্ঠের মাধুর্য ও আবেগঘন পরিবেশনার জন্য তিনি দুই বাংলার সঙ্গীতপ্রেমীদের কাছে বিশেষভাবে সমাদৃত।
আর্টিস্ট ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ সঙ্গীত সন্ধ্যা শুধু একটি অনুষ্ঠান নয়, এটি দুই বাংলার সাংস্কৃতিক সম্প্রীতি ও বাংলা গানের চিরন্তন ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার একটি প্রয়াস। নজরুল উৎসবের আবহে এই আয়োজন শ্রোতাদের জন্য বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments