স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, এদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। কোনো সেলফি ও ভয় দেখিয়ে লাভ নেই। জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে, প্রতিরোধ করতে প্রস্তুত।
মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরস্থ বাসভবনে ডেঙ্গু প্রতিরোধেে লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়নের এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশ্যে সালাম বলেন, ১৫ বছর মানুষের প্রতি অনেক অত্যাচার করেছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। গুম-খুন করেছেন অসংখ্য নেতাকর্মীকে। আর এখন নিরাপদ প্রস্থান না পেয়ে ক্ষমতা আঁকড়ে রাখতে চান। কোনো লাভ নেই। সকল অন্যায়-অত্যাচারের বিচার হবেই। লুন্ঠিত অর্থ ফেরত আনা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ ভালোভাবে জানে এরা ক্ষমতায় আসলে তাদের কৃতকর্মের জন্য জনগণ আর ক্ষমতায় আসতে দিতে চায় না। একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিলো, পরে ফখরুদ্দিন-মঈনের সাথে আপোষ করে ক্ষমতায় আসে। এবার তারা এতটা পাপ করেছে যে, আগামী একশ বছরেও তারা আর ক্ষমতায় আসতে পারবে না।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস মৃধার সভায় আরো উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, মহানগর যুগ্ম আহবায়ক লিটন মাহমুদ, সেকেন্দার কাদির, স্বেচ্ছাসেবক দলের মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক পাপ্পা শিকদার, ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন, মহানগর বিএনপির সদস্য গোলাম হোসেন, শেখ মোহাম্মদ আলী চায়না, কাউন্সিলর শামসুল হুদা কাজল, মহিলা দলের সভানেত্রী রুমা আক্তারসহ মুগদা, সবুজবাগ, খিলগাঁও থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: জাসদের (ইনু) কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রতিনিধি সভা চলাকালে পুলিশি অভিযান ও রাজনৈতিক কর্মীদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ।রবিবার এক বিবৃতিতে দলের সভাপতি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
সব মন্তব্য
No Comments